Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০২, ২৫ মার্চ ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০২, ২৫ মার্চ ২০২৬
আরও খবর
উল্টো পথে আসা ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত
ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
কিশোর গ্যাংয়ের রাতভর সংঘর্ষ : ১৫ ঘরবাড়ি ভাঙচুর, আহত ৫

বরযাত্রীর গাড়িকে সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, ট্রাকচালক নিহত

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০২, ২৫ মার্চ ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৩:০০, ২৫ মার্চ ২০২৬
আপডেট: ১৩:০২, ২৫ মার্চ ২০২৬
দিনাজপু‌রের কাহা‌রোলে সংঘর্ষে একজন নিহত হওয়ার পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি : এনটিভি অনলাইন

দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর একটি মাইক্রোবাসকে সাইড দেওয়া নিয়ে কথা কাটাকাটির জেরে সংঘর্ষে মোস্তফা কামাল (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার পঞ্চগড়-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের দশমাইল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল দশমাইল এলাকার গড়নুরপুর গ্রামের সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন এবং স্থানীয় শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা রাত ১০টা পর্যন্ত দশমাইল এলাকায় সড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঠাকুরগাঁওয়ের হরিপুর থেকে রংপুরের তারাগঞ্জ যাচ্ছিল বরযাত্রীর একটি বহর। পথে তেরমাইল এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে দ্রুতগতিতে ওভারটেক করে বরযাত্রীর একটি মাইক্রোবাস। এতে কোনো দুর্ঘটনা না ঘটলেও অটোরিকশা চালক সফিকুল ইসলাম ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে দশমাইল এলাকার পরিচিতদের বিষয়টি জানান এবং গাড়িটি আটকে দেওয়ার অনুরোধ করেন।

খবর পেয়ে মোস্তফা কামালসহ আরও কয়েকজন দশমাইল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে বরযাত্রীর গাড়িটি থামান। এ সময় বরযাত্রীরা গাড়ি থেকে নেমে এলে উভয় পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের মাঝখানে মোস্তফা কামাল হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা জানান, জরুরি বিভাগে আনার আগেই মোস্তফা কামালের মৃত্যু হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন।

দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আনোয়ার হোসেন জানান, গাড়িকে সাইড দেওয়া নিয়ে তুচ্ছ ঘটনার জেরে এই সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ১০টার পর স্থানীয়রা সড়ক থেকে অবরোধ তুলে নেন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংঘর্ষ ট্রাকচালক নিহত

সংশ্লিষ্ট সংবাদ: সংঘর্ষ

১৭ ঘন্টা আগে
ভাঙ্গায় ফুটবল খেলা নিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০
০২ এপ্রিল ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০
০১ এপ্রিল ২০২৬
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
  • আরও
সর্বাধিক পঠিত
  1. শিক্ষকের রোষানলে একই বিষয়ে ৫ বার ফেলের অভিযোগ, মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
  2. ঢাকার আবহাওয়া আজ যেমন থাকতে পারে
  3. যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  4. দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
  5. মেয়েকে নিয়ে প্রেক্ষাগৃহে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী
  6. বাহরাইনে নিহত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের পাশে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x