যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
ফাইল ছবি
বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ শনিবার (৪ এপ্রিল) দেশের বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর ভোলা অফিস থেকে পাঠানো এক নোটিশে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
নোটিশে জানানো হয়, জরুরি কাজের জন্য ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড়, নবীপুর এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন ঘটবে।
আরও পড়ুন : দুই বিভাগে বৃষ্টির আভাস, দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ
নোটিশে আরও বলা হয়, সংস্কার কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হওয়া সাপেক্ষে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হতে পারে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক