Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ০৩:৪২, ২৯ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ০৩:৪২, ২৯ মার্চ ২০২৬
আরও খবর
সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে বিকেলে স্পিকারের সংবাদ সম্মেলন
চব্বিশের গণঅভ্যুত্থানের পর গঠিত সংসদ জনগণের প্রত্যাশার প্রতীক : ডেপুটি স্পিকার
কাতার সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা

সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ০৩:৪২, ২৯ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৩:৪০, ২৯ মার্চ ২০২৬
আপডেট: ০৩:৪২, ২৯ মার্চ ২০২৬
সংসদ ভবনে সংসদ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন এবং চিকিৎসা সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ কমিটি।

জাতীয় সংসদ ভবনে শনিবার (২৮ মার্চ) অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সংসদ ভবনের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, বিশেষ করে কার্ডিয়াক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়, আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংগ্রহ, লাশবাহী ফ্রিজিং গাড়ি ক্রয় এবং স্বনামধন্য কোম্পানি থেকে মানসম্মত ওষুধ ক্রয়ের উদ্যোগ গ্রহণের সুপারিশ করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

কমিটির সদস্য রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়ার ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, মো. সাইফুল আলম এবং মো. আবুল হাসনাত বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৫০ ও ২৫১ বিধি এবং সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্য ভবনের সংস্কার ও মেরামত কাজের অগ্রগতি, শেরে-ই-বাংলা নগরে অবস্থিত এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষ সংস্কার, এবং সিভিল, ই/এম ও কাঠের কারখানা বিভাগের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল অফিসার পদায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ফ্ল্যাটসমূহে ২৪ ঘণ্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নির্ধারিত জনবল পূর্বের রেওয়াজ অনুযায়ী সদস্য ভবন শাখায় পদায়নের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া, সংসদ সদস্যদের আবাসন ভবনের আসবাবপত্র দ্রুত প্রস্তুত, মেরামত ও সংস্কারের নির্দেশনা দেওয়া হয় এবং প্রতিটি আসবাবপত্রের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা চিহ্নিতকরণের জন্য গঠিত কমিটিকে আগামী ৩ এপ্রিলের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদ মেডিকেল সেন্টার সংসদ অধিবেশন
৩০ জুন ২০২৬
সংসদে ছাঁটাই প্রস্তাব নাকচ
৩০ জুন ২০২৬
জাতীয় সংসদের অধিবেশন চলছে
২৯ জুন ২০২৬
সংসদে কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস
২৯ জুন ২০২৬
যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার : প্রধানমন্ত্রী
২৭ জুন ২০২৬
মালয়েশিয়া ও চীন সফরে ‘অভূতপূর্ব সাফল্যে’ সংসদে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ
২৭ জুন ২০২৬
সংসদে সময় চাওয়ায় স্পিকার বললেন, বাকি চাহিয়া লজ্জা দেবেন না!
২৩ জুন ২০২৬
জুয়া–বেটিং প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড
২৩ জুন ২০২৬
‘হাসিনা ফিরলে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে ছাড়বে’
১৯ জুন ২০২৬
সংসদের দক্ষিণ প্লাজায় হারুন-অর-রশিদের জানাজা অনুষ্ঠিত
১৮ জুন ২০২৬
সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন নয়, যার যার ধর্মীয় রীতি অনুসরণের রুলিং স্পিকারের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল
  2. এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
  3. ফিরে দেখা ২৭ জুলাই ২০২৪ : আরও দুই সমন্বয়ক ডিবিতে, শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  4. রাজধানীতে হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১
  5. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  6. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x