Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০২:০০, ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০২:০০, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জয়নাল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাব
এদেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডের বাজেট বরাদ্দের ফলে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী
সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার

জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০২:০০, ৩০ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:০০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০২:০০, ৩০ মার্চ ২০২৬
রোববারের সংসদ অধিবেশনে সংসদ সদস্যরা। ছবি : প্রধানমন্ত্রীর কার্যালয়

বর্তমান সরকার জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে, যেখানে পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দুর্নীতিতে লিপ্ত ছিল। রোববার (২৯ মার্চ) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দ্বিতীয় দিনের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের মাধ্যমে  প্রথম অধিবেশন শুরু হয়।

পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটি ওই ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করে। ১৫ মার্চের অধিবেশন শেষে সংসদ ১৩ দিনের জন্য মুলতবি করা হয়। আজ বিকেল ৩টায় পুনরায় অধিবেশন শুরু হয়।

চিফ হুইপ মো. নূরুল ইসলাম রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন, যা সমর্থন করেন হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণের বাস্তব উন্নয়ন নিশ্চিত করতে তার পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে।

অন্যদিকে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে কয়েক হাজার কোটি টাকা লুটপাট করেছে, যার ফলে দেশের সাধারণ মানুষ বঞ্চিত হয়েছে।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য খন্দকার মোহাম্মদ আবু আশফাক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার পরিবারে কার্ড বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে সারা দেশের মানুষকে এ সুবিধার আওতায় আনা হবে।

আবু আশফাক আরও বলেন, ইমামদের জন্য ভাতাও বিতরণ করা হয়েছে। আগামী মাস থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ শুরু হবে।

চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান তার বক্তব্যে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে ঘোষণা করেছিলেন। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তা বাস্তবায়নের সুযোগ সৃষ্টি হয়েছে।

গত ১৭ বছরের আন্দোলনে জীবন উৎসর্গকারী দলীয় নেতাকর্মী ও জুলাই যোদ্ধাদের স্মরণ করে আল নোমান বলেন, তাদের আত্মত্যাগের ফলেই নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আলোচনায় আরও অংশ নেন নোয়াখালী-৬ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, নাটোর-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এম আব্দুল আজিজ ও সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম আব্দুল মালেক।

সংসদ অধিবেশন রাষ্ট্রপতি সরকার

সংশ্লিষ্ট সংবাদ: সংসদ অধিবেশন

২৯ মার্চ ২০২৬
নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
২৩ মার্চ ২০২৬
জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক কাল
১৫ মার্চ ২০২৬
সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জয়নাল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাব
  2. শিক্ষার্থীকে যৌন হয়রানি, গায়ক অন্তু কারাগারে
  3. রুশ জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চায় বাংলাদেশ
  4. এদেশের জনগণই সব রাজনৈতিক ক্ষমতার উৎস : প্রধানমন্ত্রী
  5. সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  6. আরও ৪ জেলায় নতুন ডিসি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x