Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৮:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০৯:০০, ৩০ মার্চ ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৮:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০৯:০০, ৩০ মার্চ ২০২৬
আরও খবর
ইউএনজিএর সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া ছিলেন প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি : ড. জিয়াউদ্দিন
‘জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে’
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়

পাবনা প্রেসক্লাবে রাষ্ট্রপতির প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ

এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৮:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০৯:০০, ৩০ মার্চ ২০২৬
এ বি এম ফজলুর রহমান, পাবনা
০৮:৫০, ৩০ মার্চ ২০২৬
আপডেট: ০৯:০০, ৩০ মার্চ ২০২৬
স্মৃতিবিজড়িত প্রিয় প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সঙ্গে এক দীর্ঘ ও প্রাণবন্ত আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি ও ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। ছবি : এনটিভি

স্মৃতিবিজড়িত প্রিয় প্রতিষ্ঠান পাবনা প্রেসক্লাবে সতীর্থদের সঙ্গে এক দীর্ঘ ও প্রাণবন্ত আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি ও ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা তিনি সেখানে অবস্থান করেন। রাষ্ট্রপতির এই আগমনে প্রেসক্লাব চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আড্ডার বিশেষ আকর্ষণ ছিল রাষ্ট্রপতির সঙ্গে আসা তার স্কুলজীবনের চার বন্ধু ও রণাঙ্গনের সহযোদ্ধারা। হাসোজ্জ্বল মুখে প্রত্যেক সাংবাদিককে নাম ধরে ডেকে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি তার সাংবাদিকতা জীবনের স্মৃতিচারণ করার পাশাপাশি পাবনা প্রেসক্লাবের দীর্ঘ ঐতিহ্য ও প্রয়াত সদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের নানা গুরুত্বপূর্ণ বাঁকের কথা তুলে ধরেন তিনি। আড্ডায় রাষ্ট্রপতির বন্ধুদের স্মৃতিচারণে উঠে আসে শৈশবের টিফিন ভাগ করে খাওয়ার গল্প থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের সেই ভয়াল দিনগুলোর কথা। আঁধার রাতে কাঁধে অস্ত্র নিয়ে মুক্তিযোদ্ধাদের হেঁটে চলা আর যুদ্ধের ময়দানে অস্ত্রের ঝনঝনানির রোমাঞ্চকর সব গল্পে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন।

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে ‘এসো মিলি প্রাণের টানে’ শীর্ষক এই আড্ডা বৈঠকে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ছাড়াও বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, পাবনা পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা মো. মুক্তার হোসেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে ক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি, প্রফেসর শিবজিত নাগ, রুমী খন্দকার, এবিএম ফজলুর রহমান, সাবেক সম্পাদক আব্দুল মতীন খান, আঁখিনূর ইসলাম রেমনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাষ্ট্রপতি প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান অঞ্জন চৌধুরী পিন্টু ও ক্লাবের বর্তমান নেতৃবৃন্দ। এ সময় বঙ্গভবনের কর্মকর্তাসহ জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা ও পুলিশ সুপার আনোয়ার জাহিদ উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো প্রেসক্লাব এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। আড্ডা শেষে প্রেসক্লাবের আগামী দিনের উন্নয়ন ও সম্ভাবনার বিষয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

রাষ্ট্রপতি আড্ডা স্মৃতিচারণ

সংশ্লিষ্ট সংবাদ: রাষ্ট্রপতি

২৮ মে ২০২৬
অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
২৮ মে ২০২৬
ঈদের নামাজ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
২৭ মে ২০২৬
ঈদুল আজহা শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক : রাষ্ট্রপতি
  • আরও
সর্বাধিক পঠিত
  1. জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের লাশ উদ্ধার
  2. মুক্তিযুদ্ধ বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি : ইশরাক হোসেন
  3. পার্বত্য মন্ত্রীর পদ ছেড়ে জনগণের উদ্দেশে যা বললেন দীপেন দেওয়ান
  4. আগামী ৫ দিনে যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে
  5. বাল্যবিবাহ বন্ধ করে বরকে ২৫ হাজার টাকা জরিমানা
  6. কারাগার থেকে মুক্ত হলেন সাবেক নাসিক মেয়র আইভি

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x