Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০০, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০০, ০১ এপ্রিল ২০২৬
আরও খবর
সকালের মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
আগামী ৫ দিন ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
ব্রাজিল-নরওয়ে ম্যাচে কারা জিতবে, জানাল ভাইরাল বিড়াল
রাতের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

চার বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, পাঁচ দিনের পূর্বাভাসে যা জানা গেল

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০০, ০১ এপ্রিল ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২৫, ০১ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:০০, ০১ এপ্রিল ২০২৬

লঘুচাপের প্রভাবে দেশের চার বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে বিরাজমান রয়েছে। এর প্রভাবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ ও বাতাসের গতিবেগ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার থাকলেও তা অস্থায়ীভাবে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় দিনে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। 

আবহাওয়া অফিস জানায়, তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির এলাকা আরও সংকুচিত হয়ে প্রধানত সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পঞ্চম দিনে সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, এই সময়ের শেষের দিকে পুনরায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস বৃষ্টি ভিডিও সংবাদ
০৫ জুন ২০২৬
পাঁচ দিনের পূর্বাভাসে তাপমাত্রা নিয়ে সুখবর
০২ জুন ২০২৬
দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা
৩০ এপ্রিল ২০২৬
বৃষ্টি কতদিন চলবে, পাঁচদিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
২৯ এপ্রিল ২০২৬
আগামী পাঁচদিনের ঝড়-বৃষ্টির পূর্বাভাসে যা জানা গেল
২৯ এপ্রিল ২০২৬
৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
২৮ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা
২৭ এপ্রিল ২০২৬
আবহাওয়া নিয়ে সুখবর
২০ এপ্রিল ২০২৬
দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
০১ এপ্রিল ২০২৬
ঢাকার আকাশ কেমন থাকবে জানাল আবহাওয়া অফিস
২৯ মার্চ ২০২৬
ঢাকায় বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
  2. ভেজালবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড, লাখ টাকা জরিমানা
  3. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  4. উগ্রবাদী সংগঠনের ৬ সদস্য রিমান্ডে
  5. সালমান শাহর মরদেহ উত্তোলনে ম্যাজিস্ট্রেট নিয়োগ
  6. অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x