Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:১২, ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:১২, ০২ এপ্রিল ২০২৬
আরও খবর
এসএসসি পাসেই ৪৫০ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
হাদি হত্যা : ফয়সাল-আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ কাল
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ মঙ্গলবার
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান

বঙ্গোপসাগরে বিকল ট্রলারসহ ১৫ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:১২, ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:১০, ০২ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:১২, ০২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীর লোগো

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বুধবার (১ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার সুরক্ষা ও সমুদ্র সুশাসন বজায় রাখতে সমুদ্রে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছে। নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে মঙ্গলবার বিকেলে নৌবাহিনীর একটি টহল দল সেন্টমার্টিন লাইট হাউস থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল পশ্চিমে একটি ট্রলারকে ভাসমান অবস্থায় দেখতে পায়। তাৎক্ষণিক টহল দলটি ঘটনাস্থলে পৌঁছে আরোহীসহ ট্রলারটি উদ্ধার করে।

এ সময় উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা দিকভ্রান্ত হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে নিয়ে যায়। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সব জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। বুধবার তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

বাংলাদেশ নৌবাহিনী আইএসপিআর

সংশ্লিষ্ট সংবাদ: বাংলাদেশ নৌবাহিনী

০৮ অক্টোবর ২০২৫
শুভেচ্ছা সফরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ বাংলাদেশে
২২ ফেব্রুয়ারি ২০২২
ভারতে নৌমহড়ার উদ্দেশে মোংলা ছাড়ল যুদ্ধজাহাজ ওমর ফারুক
সর্বাধিক পঠিত
  1. পাম্প থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা
  2. জবাইকৃত ১৩ ঘোড়া ফেলে পালালো চক্রের সদস্যরা
  3. কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে সড়কে, ছাদ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
  4. বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে মন্তব্য : ২৮ বিচারককে শোকজ
  5. ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
  6. সমাজসেবা অধিদপ্তর পরিদর্শন করলেন ডা. এ জেড এম জাহিদ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x