আলোচিত জামায়াত কর্মী সাওদা সুমির জামিন
বিবি সাওদা। ফাইল ছবি
ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদা সুমির জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার জামিন আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলেন, ‘আলহামদুলিল্লাহ, বোন সাওদা সুমি মুক্ত।’
এর আগে গত ৫ এপ্রিল দিনগত রাত ১১টায় ভোলা পৌরসভার নিজ বাসভবন থেকে বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সকালে ভোলা আদালতে তাকে তোলা হয়।
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ফেসবুক পোস্টে তার মুক্তি দাবি করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলটির পক্ষ থেকে তার জামিনের জন্য আবেদনের পাশাপাশি গ্রেপ্তারের বিষয়ে নিন্দাও প্রকাশ করা হয়।

নিজস্ব প্রতিবেদক