Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১১, ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১১, ০৮ এপ্রিল ২০২৬
আরও খবর
শপথ নিলেন নতুন দুই সংসদ সদস্য
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিজয়ীদের নামে গেজেট প্রকাশ
শেরপুর-৩ আসনে তিন গুণ ভোটে বিজয়ী বিএনপির রুবেল
বগুড়া-৬ উপনির্বাচনে বিজয়ী বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোট গণনায় এগিয়ে বিএনপি

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে নির্বাচন আগামীকাল

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১১, ০৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:০৫, ০৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:১১, ০৮ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন আগামীকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। আজ বুধবার (৮ এপ্রিল) এই নির্বাচনের বিষয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরিস্থিতি সন্তোষজনক।

নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বগুড়া-৬ আসন

বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, এই আসনের উপ-নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তিনি জানান, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এই আসনে ১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে ভোট গ্রহন করা হবে। এখানে মোট ভোটার চার লাখ ৫০ হাজার ৩০৯ জন ।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দু’টো আসনের সদস্য থাকার বিধান না থাকায় ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। এরপর এই আসনটিকে শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল ঘোষণা করে ইসি।

শেরপুর-৩ আসন

শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।

এ আসনে ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ভোট গ্রহণ করা হবে। এখানে মোট ভোটার চার লাখ ৯ হাজার ৮০৬ জন।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বাতিল ঘোষণা করে ইসি। পরবর্তীতে নির্বাচনের নতুন তফসিল ঘোষণা করা হয়।

উপ-নির্বাচন বগুড়া শেরপুর

সংশ্লিষ্ট সংবাদ: উপ-নির্বাচন

০৮ এপ্রিল ২০২৩
চট্টগ্রামে উপ-নির্বাচনে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ইসি
২৮ জানুয়ারি ২০২৩
ছয়টি সংসদীয় আসনের উপনির্বাচনে ১১ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ
০১ জানুয়ারি ২০২৩
বিএনপি থেকে পদত্যাগ করা আব্দুস সাত্তার উপ-নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা ৫ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. ব্রিজ আছে-রাস্তা নেই, জনদুর্ভোগ চরমে
  3. অবৈধভাবে মজুত ১২০০ লিটার পেট্রোল জব্দ
  4. জনগণের দাবি আদায়ে কোনো আপস করবো না : জামায়াত আমির
  5. দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
  6. টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x