Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
আরও খবর
‘সরকারি চাকরিতে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার’
রোববার বিকেল পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা
সরাইলের হাসপাতাল নিজেই একটা রোগী : রুমিন ফারহানা
রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী
আ.লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

সংসদে ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা বিল ২০২৬’ পাস

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ০৯ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

বাংলাদেশজুড়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণ, কৃষি জমি সুরক্ষা এবং দ্রুত নগরায়ন ব্যবস্থাপনার লক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা বিল, ২০২৬’ পাস হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের উত্থাপিত সমন্বিত আইনি কাঠামোর বিলটি ‘সমন্বিত স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫’ বাতিল করে ভূমি ব্যবহার ও অবকাঠামো উন্নয়নের জন্য একটি সুসংগঠিত কাঠামো প্রতিষ্ঠা করবে।

প্রস্তাবিত আইনে সারা দেশের প্রতিটি অংশকে পরিকল্পনার আওতায় আনতে তিনটি স্তরের স্থানিক পরিকল্পনা চালুর কথা বলা হয়েছে। এগুলো হলো—জাতীয় স্থানিক পরিকল্পনা (এনএসপি), আঞ্চলিক স্থানিক পরিকল্পনা (আরএসপি) এবং স্থানীয় স্থানিক পরিকল্পনা (এলএসপি)।

আইন বাস্তবায়ন তদারকির জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর নেতৃত্বে ‘ন্যাশনাল স্থানিক পরিকল্পনা কাউন্সিল’ গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কাউন্সিলে প্রায় ২০টি মন্ত্রণালয়ের সচিব, সিটি করপোরেশনের মেয়র, বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকবেন।

এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে সমন্বয় ও অমিল দূর করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি এবং জেলা প্রশাসকদের নেতৃত্বে জেলা কমিটি গঠন করা হবে।

অপরিকল্পিত নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এই আইনে। খসড়া অনুযায়ী, অনুমোদিত পরিকল্পনার পরিপন্থি কোনো কার্যক্রম ব্যক্তি বা প্রতিষ্ঠান গ্রহণ করতে পারবে না। অবৈধ প্রকল্প বন্ধ এবং অননুমোদিত স্থাপনা ভেঙে ফেলার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। আইন ভঙ্গকারীদের সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড, সর্বোচ্চ ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী এসব অপরাধের বিচার করা হবে।

বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে গণপূর্ত মন্ত্রী বলেন, দ্রুত নগরায়নের ফলে শহরে জনসংখ্যার ঘনত্ব বেড়েছে, যার কারণে মূল্যবান কৃষিজমি ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

নতুন আইনে স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশের ভারসাম্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ছাড়া ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন পরিকল্পনা বাধ্যতামূলক করা হয়েছে।

চূড়ান্ত অনুমোদনের আগে সব খসড়া পরিকল্পনা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করতে হবে। নাগরিকদের মতামত ও আপত্তি গ্রহণে ৩০ দিনের গণশুনানির ব্যবস্থাও রাখা হয়েছে।

পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়।

এদিকে, দিনের অধিবেশনে আরও বেশ কিছু বিল পাস করা হয়েছে, যেগুলো অধ্যাদেশকে আইনে পরিণত করার লক্ষ্যে প্রণীত।

সংসদে পাস হওয়া অন্য বিলগুলো হলো—সরকারি হিসাব নিরীক্ষা বিল, ২০২৬; মৎস্য ও প্রাণিসম্পদ সংরক্ষণ ও সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬; শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) বিল, ২০২৬; পানি সংরক্ষণ ও নিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬; সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০২৬; জুলাই গণঅভ্যুত্থান (সুরক্ষা ও দায় নির্ধারণ) বিল, ২০২৬; জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা (রহিতকরণ) বিল, ২০২৬; পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী (সংশোধন) বিল, ২০২৬; বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) বিল, ২০২৬; বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রহিতকরণ) বিল, ২০২৬ এবং কোড অফ সিভিল প্রসিডিউর (সংশোধন) বিল, ২০২৬।

জাতীয় সংসদ সংসদ অধিবেশন বিল পাস
১০ এপ্রিল ২০২৬
সংসদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংশোধনী বিল পাস
১০ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ-বরিশাল-ময়মনসিংহ-কুমিল্লা ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
০৯ এপ্রিল ২০২৬
সংসদে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল- ২০২৬ পাস
০৯ এপ্রিল ২০২৬
কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল পাস
০৯ এপ্রিল ২০২৬
সংসদে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন সংশোধন বিল পাস
০৯ এপ্রিল ২০২৬
সংসদে জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল পাস
০৮ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের জামানতের টাকা নির্ধারণ
০৮ এপ্রিল ২০২৬
সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস
০৮ এপ্রিল ২০২৬
সংসদে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা সংশোধন বিল-২০২৬ পাস
০৮ এপ্রিল ২০২৬
সরকারি হিসাব নিরীক্ষা বিল সংসদে পাস
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আওয়ামী লীগনেতা মুজিবুল হক চৌধুরীর ৭ বছর কারাদণ্ড
  2. কালবৈশাখীর তাণ্ডবে শিশুসহ আহত ৯, বিদ্যুৎবিচ্ছিন্ন পুরো এলাকা
  3. ভারত থেকে আসা ৫ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু
  4. রূপপুরে প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স মিলেছে, উদ্বোধন এপ্রিলের শেষে
  5. শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না
  6. মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x