বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধনী বিল পাস
জাতীয় সংসদে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধনী বিল-২০২৬ পাস হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বিলটি উত্থাপন করেন। পরে একাধিক গুরুত্বপূর্ণ বিলের সঙ্গে এ বিলটিও কণ্ঠভোটে পাস হয়।
অন্তর্বর্তী সরকারের জারি করা একটি অধ্যাদেশকে আইনে পরিণত করার অংশ হিসেবে বিলটি উত্থাপন করা হয়।
এ ছাড়া বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল, বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিলসহ আরও বেশ কয়েকটি বিল সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদক