Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:১২, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:১২, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
যুক্তরাষ্ট্র পিছু হটলে ‘শেষ হতে পারে’ ইরান যুদ্ধ
ইরানের নেতৃত্বে বিভক্তির গুঞ্জন উড়িয়ে দিলেন পেজেশকিয়ান
স্বর্ণের দামে বড় লাফ
যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে, ইরান কি এতে রাজি হবে?
মার্কিন নৌ-অবরোধ ভেঙে পারস্য উপসাগরে ইরানি তেলের জাহাজ

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:১২, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ০০:১২, ১১ এপ্রিল ২০২৬
বিএসসির জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। ছবি : বাসস

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ শারজাহে ফিরছে। শুক্রবার (১০ এপ্রিল) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক।

৪০ দিন ধরে আটকে থাকা জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায় সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন ফসফেট সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার সকালে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এ অবস্থায় জাহাজটি ঘুরিয়ে আবারও নিরাপদে আরব আমিরাতের শারজাহ বন্দরে চলে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে কমডোর মাহমুদুল মালেক জানান, ইরান সরকারের দেওয়া নির্দেশনা মেনেই হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক চ্যানেলে অনুমতি আদায়ের প্রচেষ্টা এখনো অব্যাহত আছে। ‘বাংলার জয়যাত্রা’ এখনো হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে জাহাজটিকে আপাতত শারজাহ বন্দরে ফিরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মাহমুদুল মালেক বলেন, ‘জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত আছে। জাহাজটি প্রতিদিন ১৮ টন সামুদ্রিক পানি পরিশোধন করতে পারে। তবে তার জন্য ইঞ্জিন পুরোদমে চালু রাখতে হয়। রেশনিং করে পানির ব্যবহার দৈনিক ছয় টনে নামিয়ে আনা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি সাত ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও বেসিকের সমপরিমাণ ওয়ার অ্যালাউন্স দেওয়া হচ্ছে।’

বিএসসি’র তথ্যমতে, ভারত থেকে পণ্য বহন করে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায় জাহাজটি। এর পরদিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা চালালে সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ জেবেল আলী বন্দরে জাহাজটি থেকে পণ্য খালাস শেষ হয়। এরপর কুয়েতের একটি বন্দরে নতুন করে পণ্য বোঝাই করার সূচি ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকায় ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদে জাহাজটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় বিএসসি। কিন্তু জাহাজটি হরমুজ প্রণালির দিকে যাত্রা শুরু করলেও নিরাপত্তার কারণে শারজাহয় ফিরে যেতে বাধ্য হয়।

হরমুজ প্রণালি বাংলার জয়যাত্রা বিএসসি ইরান জাহাজ

সংশ্লিষ্ট সংবাদ: হরমুজ প্রণালি

০৬ মে ২০২৬
হরমুজে মার্কিন অভিযান স্থগিত, ইরানের সঙ্গে চুক্তির আশায় ট্রাম্প
০২ মে ২০২৬
হরমুজ প্রণালিতে টোল দিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
২৫ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ আটকাল যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গাজীপুরে একই পরিবারের ৫ জনকে জবাই করে হত্যা
  2. সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
  3. দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস, নদীপথে বিশেষ বার্তা
  4. কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত আক্কেলপুর পরিদর্শনে প্রতিমন্ত্রী আব্দুল বারী
  5. দুই দল গ্রামবাসীর সংঘর্ষ থামাতে গিয়ে আহত সংসদ সদস্য
  6. অনলাইন জুয়ার এজেন্ট ফিলসন গ্রেপ্তার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x