পরমাণু বোমার চেয়েও গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি : ইরান
হরমুজ প্রণালি। ফাইল ছবি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজায়ি এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির কৌশলগত জলপথ হরমুজ প্রণালির গুরুত্ব ডজন খানেক পারমাণবিক বোমা থাকার চেয়েও অনেক বেশি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনার বরাতে এই তথ্য জানা গেছে।
মোহসেন রেজায়ি বলেন, এই কৌশলগত পারমাণবিক জলপথটি ডজন খানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইসলামিক রিপাবলিক অব ইরান যেকোনো মূল্যে এটি রক্ষা করবে।
দীর্ঘদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ এনেছে। তবে তেহরান বরাবরই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। ইরানের পক্ষ থেকে বারবার জোর দিয়ে বলা হয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং কেবল বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তা পরিচালিত হচ্ছে।
সূত্র : আলজাজিরা

এনটিভি অনলাইন ডেস্ক