Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১০:০০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১০:০০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
গুমের মামলায় গ্রেপ্তার ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক
হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্তসহ গ্রেপ্তার ৭
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২
রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

কর্ণফুলীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ, বন্ধু গ্রেপ্তার

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১০:০০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০৫, ১১ এপ্রিল ২০২৬
আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম
১০:০০, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১০:০৫, ১১ এপ্রিল ২০২৬

চট্টগ্রামের কর্ণফুলীতে দিদারুল আলম (৪৮) নামে রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বন্ধু আবু তৈয়বকে (৫১) গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় ইউসিবি ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে।

নিহত দিদারুল আলম পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল মোহাম্মদ নগর এলাকার মৃত আহম্মেদ মিয়ার ছেলে। গ্রেপ্তার আবু তৈয়ব একই এলাকার মৃত কবির আহম্মেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিদারুল ও তৈয়বের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্ব ছিল। দিদারুল নগরীর রিয়াজউদ্দিন বাজারে একটি স্টেশনারি দোকান পরিচালনা করতেন, যেখানে তৈয়ব কর্মচারী হিসেবে কাজ করতেন। শুক্রবার রাতে দিদারুল আলম নগরীর বাকলিয়ার বাসায় ফেরার পথে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তৈয়ব তার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তৈয়ব দাবি করেন–দিদারুলের কাছে তার ১ কোটি ৮০ লাখ টাকা পাওনা ছিল। এ টাকা নিয়ে বিরোধের জেরে শুক্রবার রাতে দেখা হলে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির মধ্যে দিদারুল পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান।

তবে নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, দিদারুলের কাছে তৈয়বের কোনো টাকা পাওনা ছিল না। বরং দিদারুলই তাকে গ্রাম থেকে এনে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে কাজের সুযোগ দিয়েছিলেন। পরবর্তীতে অস্বাভাবিক আচরণ ও অযৌক্তিক টাকা দাবির কারণে তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়। এ নিয়ে পটিয়ায় একাধিকবার সালিশ বৈঠক হয়।

নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন বলেন, পূর্ব শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, প্রাথমিকভাবে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্‌ঘাটন করা হবে।

গ্রেপ্তার কর্ণফুলী

সংশ্লিষ্ট সংবাদ: গ্রেপ্তার

১৩ এপ্রিল ২০২৬
যাত্রাবাড়ীর হত্যা মামলায় সাবেক মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩২
১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৭০০ ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭
  2. পহেলা বৈশাখ : প্রাণের উৎসবে বর্ষবরণ আজ
  3. পহেলা বৈশাখে রাজধানীতে যানবাহন চলবে যেসব পথে
  4. পহেলা বৈশাখে কেমন থাকবে দেশের আবহাওয়া
  5. রাতে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. বেশি দামে এলপিজি বিক্রি করায় জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x