Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:২৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৮, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:২৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৮, ১১ এপ্রিল ২০২৬
আরও খবর
অশ্লীল কনটেন্ট তৈরি করে বিক্রি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
সিগারেটের দাম বৃদ্ধি নিয়ে যা জানালেন এনবিআর চেয়ারম্যান
না.গঞ্জে ৭ খুন : আপিল বিভাগে থমকে আছে চূড়ান্ত বিচার
আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয় : হাইকোর্ট
অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলেই এক লাখ রিয়াল জরিমানা

অবৈধভাবে মজুত ৫০ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:২৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৮, ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৭:২৫, ১১ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:২৮, ১১ এপ্রিল ২০২৬
ফাইল ছবি

কৃত্রিম সংকট প্রতিরোধে দেশব্যাপী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ভোজ্যতেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, ১০ এপ্রিল সারা দেশে মোট আটটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানে অবৈধ মজুতের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তিন লাখ ৬১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, মজুতদার ও কালোবাজারিদের বাজার কারসাজি রোধে সম্প্রতি সমন্বিত অভিযান জোরদার করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

চট্টগ্রামের হাটহাজারী, কর্ণফুলী মোজারটেক বাজার, সদরঘাট ও মেডিকেল রোডসহ বিভিন্ন এলাকায় ছয়টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে আবাসিক ফ্ল্যাট ও ব্যক্তিগত গুদামসহ বিভিন্ন অবৈধ স্থাপনা থেকে ৪৫ হাজার ৫৪৯ লিটার অকটেন, পেট্রোল, ডিজেল ও ভোজ্যতেল উদ্ধার করা হয়।

অবৈধ মজুত, অগ্নি নিরাপত্তার ঘাটতি এবং অস্বাস্থ্যকর উৎপাদন পরিবেশের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া দেড় হাজার লিটার মেয়াদোত্তীর্ণ তেল জব্দ করা হয়েছে।

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ লিটার ডিজেল ও ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজন ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের কোতয়ালি এলাকায় একটি পেট্রোল পাম্পের মালিককে অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, অতিরিক্ত জ্বালানি বহনের দায়ে একজন মোটরসাইকেল আরোহীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাসবাদ, অবৈধ অস্ত্র বাণিজ্য, মাদক পাচার, ডাকাতি, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ ছাড়া নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি, মোবাইল কোর্ট এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

অবৈধ মজুত ও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি করে এমন যেকোনো কার্যকলাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করেছে র‌্যাব।

র‍্যাব অবৈধ ভোজ্যতেল মজুদ উদ্ধার
২৮ মার্চ ২০২৬
র‌্যাবের ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আহসান হাবীব
১৬ মার্চ ২০২৬
র‍্যাব, এসবি ও সিআইডির প্রধান পদে পরিবর্তন
১০ মার্চ ২০২৬
আত্মসমর্পণকারী চরমপন্থিদের অনেকে সশস্ত্র রূপে ফিরেছে :র‍্যাব
০৪ জানুয়ারি ২০২৬
জনগণ সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে : র‌্যাব মহাপরিচালক 
২৯ সেপ্টেম্বর ২০২৫
দুর্গাপূজা ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাব প্রস্তুত : মহাপরিচালক
০৭ সেপ্টেম্বর ২০২৫
শ্রীপুরে র‍্যাবের গাড়ি অবরুদ্ধ, যৌথ বাহিনীর হস্তক্ষেপে মুক্ত
১৪ জুন ২০২৫
র‌্যাবের পোশাক পরে উত্তরায় কোটি টাকা ছিনতাই
১২ মে ২০২৫
র‌্যাব পুনর্গঠন হবে, পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র
১২ ডিসেম্বর ২০২৪
র‍্যাব বিলুপ্তির ব্যাপারে সরকারের সিদ্ধান্ত শিরোধার্য : র‍্যাব ডিজি
১৬ নভেম্বর ২০২৪
আজিমপুরে ডাকাতির সময় অপহৃত শিশু মোহাম্মদপুরে উদ্ধার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ইতালিতে ছোট ভাইকে হত্যা করে বাংলাদেশে পরিবারকে মরদেহ দেখাল হুমায়ুন
  2. বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক : দূতাবাস
  3. ৫ লিটারে ২৩০ মিলি কম, ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা
  4. বৃষ্টি কতদিন চলবে, পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস
  5. মালয়েশিয়া থেকে ২৬ হাজার ৫০০ টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
  6. ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান ছাড়াই চলছিল কারখানা, আগুনে আহত ২

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x