Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১২:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১২:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২৬
আরও খবর
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, আহত সেই তরুণের মৃত্যু
বজ্রাঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু
লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই
ফরিদপুরে আটকের ৫ ঘণ্টা পর ছাত্রলীগনেতার মৃত্যু

ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু

আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১২:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২৬
আবুল কালাম আজাদ, লক্ষ্মীপুর
১২:৪০, ১৩ এপ্রিল ২০২৬
আপডেট: ১২:৪৪, ১৩ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ তিনজনকে কুপিয়ে জখম করার পর ভবন থেকে লাফ দিয়ে নাছির আহমদ (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকার পেশকার বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নাছির আহমদ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। তিনি গত বছরের আগস্টে পুলিশ বাহিনী থেকে অবসরে যান এবং প্রায় সাত বছর ধরে বাঞ্ছানগর এলাকায় সপরিবারে ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, নাছিরের বড় ছেলে প্রতিবন্ধী। তাকে নিয়ে নাছিরের স্ত্রী কয়েক দিন আগে বেড়াতে যাওয়ায় বাসায় ছোট ছেলে কলেজছাত্র ইমরান ও নাছির ছিলেন। গত রাতে নাছির অসুস্থ বোধ করলে ছেলে তাকে ওষুধ এনে খাওয়ায়। সকালে ইমরান ঘুমন্ত থাকা অবস্থায় নাছির তাকে দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। ইমরান রক্তাক্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে এলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে বাঁচাতে ও কাপড় পরিয়ে দিতে এগিয়ে যান। এসময় নাছির তাকেও কুপিয়ে জখম করেন। ঘটনা দেখে অপর এক প্রতিবেশী (নাম নাছির) এগিয়ে এলে তাকেও কুপিয়ে আহত করেন সাবেক এই পুলিশ সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজনকে কুপিয়ে জখম করার পর নাছির আহমদ ভবনের তিন তলা থেকে নিচে লাফিয়ে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিন ঘণ্টা পর নাছির আহমদের মৃত্যু হয়। আহতদের মধ্যে ইমরান ও স্বপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত নাছিরকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরূপ পাল বলেন, হাসপাতালে আনার পর সাবেক কনস্টেবল নাছির মারা যান। আহত বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। পুরো বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মৃত্যু পুলিশ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

২২ জুন ২০২৬
চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাত, আহত সেই তরুণের মৃত্যু
২১ জুন ২০২৬
বজ্রাঘাতে বৃদ্ধ কৃষকের মৃত্যু
১৯ জুন ২০২৬
নানা বাড়িতে এসে পুকুরে ডুবে ২ সহোদরের মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. আগামী ৫ দিন কোথায় কেমন বৃষ্টি হবে, পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. স্কুলছাত্রী হত্যা মামলায় আসামি ১৫, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ৮
  4. তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে ৪ দিন
  5. রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প 
  6. স্মৃতির পরিবারের পাশে কুসিক প্রশাসক, আর্থিক সহায়তা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x