রমনায় গান, আবৃত্তি ও কথামালায় চলছে বর্ষবরণ
বৈশাখের প্রথম প্রভাতে রমনা বটমূলে গান, আবৃত্তি ও কথামালায় নতুন বছরকে বরণ করে নিচ্ছে ছায়ানট। পুরোনো বছরের দুঃখ-বেদনা, ভুল-ভ্রান্তি পেছনে ফেলে নতুন প্রত্যাশায় আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৬টা থেকে চলছে বাংলা নতুন বছরকে বরণ।
১৯৬৭ সালে শুরু হওয়া ছায়ানটের আয়োজনে এ উৎসব ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বছর ছাড়া প্রতিটি পহেলা বৈশাখেই হয়েছে। তবে কোভিডের দুবছর এ আয়োজন হয় ভার্চুয়ালি। এর আগে ২০০১ সালে ছায়ানটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলা হয়। তাতে ১০ জন নিহত হন। এরপর থেকে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রতিবছর বর্ষবরণের এ আয়োজন চলছে।

নিজস্ব প্রতিবেদক