রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো—নাছিম খান ওরফে নাজমুল (৩২), বাদশা মিয়া (৩৮), মো. আব্দুল হাকিম (২৪), আরমান (৩০), মো. রাশেদুল ইসলাম রাব্বি (৩০), মো. মুসা ঘোরামি (৩৫), মো. মোশারফ হোসেন ভুইয়া (৪৩), মো. মামুন (২২), রুবেল হোসেন (২৮), নাজমুল (২২), আসলাম ভূইয়া (২৪), মো. আলাউদ্দিন ওরফে অনিক (২৪), মো. শাহাবুদ্দিন (১৮), শামীম (২৬), আলী আকবর (৪৫), মো. সজীব মিয়া (৩৫), মো. সিয়াম (২৫), বিল্লাল হোসেন (২৭) ও আইজুল ইসলাম (২০)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় দুজন, পুরাতন মামলায় তিনজন, গ্রেপ্তারি পরোয়ানা মূলে একজন, অন্যান্য একজন ও ভ্রাম্যমাণ আদালতের ১২ জন রয়েছেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)