Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫১, ১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫১, ১৫ এপ্রিল ২০২৬
আরও খবর
বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান দল
পরামর্শক কমিটির পরেই গণমাধ্যম কমিশন গঠিত হবে : তথ্যমন্ত্রী
ক্ষমতার বাহানায় বিএনপি আর সংস্কার করতে চায় না: আখতার হোসেন
সচিবালয় থেকে হেঁটে ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ৮৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

‘ইস্টার্ন রিফাইনারির ধীরগতির উৎপাদন জ্বালানি সরবরাহে প্রভাব ফেলবে না’   

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫১, ১৫ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:৫০, ১৫ এপ্রিল ২০২৬
আপডেট: ২১:৫১, ১৫ এপ্রিল ২০২৬

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধনাগার ইস্টারন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) উৎপাদন ধীরগতির হলেও জ্বালানি তেল সরবরাহে এর কোনো বিরূপ প্রভাব পড়বে না।

আজ বুধবার (১৫ এপ্রিল) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র ও যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।

মনির হোসেন চৌধুরী বলেন, ‘ইআরএল লো-ফিডে পরিচালিত হলেও তেলের সরবরাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কারণ বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে পর্যাপ্ত পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিশ্চিত করা হয়েছে।’

মুখপাত্র মনির হোসেন চৌধুরী জানান, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নিরবচ্ছিন্নতা বজায় রাখতে ইআরএল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে ইআরএলের মোট চারটি ইউনিটের মধ্যে দুটি ইউনিট ডেড স্টক ব্যবহার করে চালু রয়েছে, অপর দুটি ইউনিট বিকল্প উৎস থেকে ক্রুড অয়েল প্রাপ্তির পর পুনরায় চালু করা হবে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি নিশ্চিত করেছে। ফলে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

জ্বালানি বিভাগ জানায়, ক্রুড অয়েলের ঘাটতির কারণে ইআরএলের উৎপাদন কিছুটা কমলেও জাতীয় পর্যায়ে সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। বর্তমানে দেশে ২ লাখ ৫৫ হাজার মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি তেল মজুত রয়েছে।

জ্বালানি বিভাগের মুখপাত্র আরও জানান, সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে বহুমুখী আমদানি ও পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ জোরদার করা হয়েছে। পাশাপাশি আগামী মে মাসের শুরুতে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল দেশে পৌঁছানোর কথা রয়েছে, যা ইআরএলের পূর্ণাঙ্গ উৎপাদন পুনরায় শুরু করতে সহায়ক হবে।

মনির হোসেন চৌধুরী বলেন, হরমুজ প্রণালী গত ২৮ ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকায় মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি সম্ভব হয়নি।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মার্চে সৌদি আরব থেকে আসার কথা থাকা এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বর্তমানে রাস তানুরা বন্দরে অবস্থান করছে। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে পারেনি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত থেকে মার্চ মাসে নির্ধারিত চালান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে। তবে এক লাখ মেট্রিক টন বহনকারী একটি এরাবিয়ান লাইট ক্রুড অয়েল কার্গো আগামী ২০ এপ্রিল লোডিং সম্পন্ন করে বিকল্প রুট ব্যবহার করে ২৩ মে’র মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

মনির হোসেন চৌধুরী বলেন, সরকার সৌদি আরবকে মে মাসে অতিরিক্ত এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল সরবরাহের অনুরোধ জানিয়েছে। এ ছাড়া জরুরি চাহিদা মেটাতে মন্ত্রিসভার অনুমোদনক্রমে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল সরাসরি ক্রয় পদ্ধতিতে আমদানির কার্যাদেশ জারি করা হয়েছে।

মনির হোসেন চৌধুরী আরও জানান, ইআরএল বছরে প্রায় দেড় মিলিয়ন মেট্রিক টন ক্রুড অয়েল পরিশোধন করে, যা দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ২০ শতাংশ।

মুখপাত্র মনির হোসেন চৌধুরী আশা প্রকাশ করেন, ২০ এপ্রিলের মধ্যে পরবর্তী চালান রওনা হয়ে এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে বাংলাদেশে পৌঁছাবে।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, ইআরএল সাময়িকভাবে সীমিত সক্ষমতায় পরিচালিত হলেও পর্যাপ্ত পরিশোধিত জ্বালানি মজুত থাকায় জাতীয় জ্বালানি সরবরাহে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।

এদিকে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই লাখ মেট্রিক টন তেল বহনকারী দুটি জাহাজ ইতোমধ্যে ঘাটে নোঙর করেছে, যা জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখবে।

জ্বালানি ইস্টার্ন রিফাইনারি ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: জ্বালানি

০১ মে ২০২৬
মজুত বাড়াতে কয়েকটি বড় জ্বালানি অনুসন্ধান প্রকল্পের অনুমোদন
২৯ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে আরেক দফা বাড়ল জ্বালানি তেলের দাম
২৭ এপ্রিল ২০২৬
ঢাকার যে ১১ পাম্পে ফুয়েল পাস বাধ্যতামূলক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মসজিদে নামাজ চলাকালে মোয়াজ্জিনকে কলম দিয়ে খুঁচিয়ে হত্যা
  2. শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখার আবেদন দোকান ব্যবসায়ী মালিক সমিতির
  3. ছাত্রদলের ২৯ ইউনিটের কমিটি ঘোষণা
  4. যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ঢাকার পথে, বৃষ্টির প্রক্রিয়া চলছে
  5. যেসব অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও কালবৈশাখীর সতর্কবার্তা
  6. বৃষ্টি কতদিন চলতে পারে, ৫ দিনের পূর্বাভাসে জানাল আবহাওয়া অফিস

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x