Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৬ এপ্রিল ২০২৬
আরও খবর
এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হবে : আইনমন্ত্রী
ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতাল
একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা-বাবা নিহত

তিন পার্বত্য জেলায় শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৮:৪৫, ১৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৫৮, ১৬ এপ্রিল ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বুধবার বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমীডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মারমাদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’র উদ্বোধন করেন। ছবি: পিআইডি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় সংস্কৃতি ও উৎসব আমাদের জাতীয় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমি আশা করছি, আমাদের আগামী দিনগুলো অত্যন্ত সুন্দর হবে এবং তিন পার্বত্য জেলায় টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা হবে।

বান্দরবানের কুহালং ইউনিয়নের চেমীডলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার (১৫ এপ্রিল) মারমাদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘মাহা সাংগ্রাইং পোয়ে’র উদ্বোধন শেষে দীপেন দেওয়ান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি আরো জোরদার করা হবে। এখানে সামাজিক কাঠামোর উন্নয়নের পাশাপাশি বড় ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে। পার্বত্য জেলার প্রতিটি উপজেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে, উন্নয়নের ক্ষেত্রে কোনো প্রকার বৈষম্য রাখা হবে না।

এর আগে মন্ত্রী দীপেন দেওয়ান বেলুন উড়িয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জেলা সদরের স্থানীয় রাজার মাঠে উৎসব উদযাপন পরিষদ আয়োজিত মূল অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস এবং পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় প্রতিবছর অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই ‘সাংগ্রাইং পোয়ে’ উৎসব পালন করে।

চট্টগ্রাম পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাহা সাংগ্রাইং পোয়ে

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

২৭ জুলাই ২০২৬
এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
২৭ জুলাই ২০২৬
এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
২৩ জুলাই ২০২৬
বিয়ের প্রলোভনে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল
  2. এক দশক পর চট্টগ্রামে শুরু হচ্ছে চায়না ইকোনমিক জোনের আনুষ্ঠানিক যাত্রা
  3. ফিরে দেখা ২৭ জুলাই ২০২৪ : আরও দুই সমন্বয়ক ডিবিতে, শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম
  4. রাজধানীতে হাসপাতালের দেয়ালে বাসের ধাক্কা, নিহত ১
  5. আগামী ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়
  6. কাঁচামরিচের ঝালে নাকাল ক্রেতাসাধারণ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x