মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ পরীক্ষা কেন্দ্রে হঠাৎ শিক্ষামন্ত্রী
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কেন্দ্রে মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ পরীক্ষা পরিদর্শন করছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড পেজে এক পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
ছবিতে দেখা যায়, গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কেন্দ্রে মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ পরীক্ষা যেন স্বচ্ছভাবে হয় সেজন্য হলের বাইরে জানালা দিয়ে তাকাচ্ছেন শিক্ষামন্ত্রী।
সামাজিকে যোগাযোগ মাধ্যমে শিক্ষামন্ত্রীর পোস্টটিতে দেখা যায় ৪৮ হাজার রিয়াকশন এসেছে ও পাঁচ হাজার ২০০ শেয়ার হয়েছে। এছাড়া পোস্টে চার হাজার মানুষ মন্তব্য করেছেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ দিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশেষ পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হয়। রাজাধানীর ৯টি কেন্দ্রে এদিন চারটি পৃথক গ্রুপে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এনটিআরসিএ কার্যালয়ে একটি বিশেষ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক