Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:০৬, ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:০৬, ২০ এপ্রিল ২০২৬
আরও খবর
ইসলামাবাদ সফর নিয়ে ওয়াশিংটনে চরম বিশৃঙ্খলা
নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু
৭ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:০৬, ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:০৫, ২০ এপ্রিল ২০২৬
আপডেট: ০৫:০৬, ২০ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশনের’ আনুষ্ঠানিক উদ্বোধনসহ জেলাজুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৩০ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউজে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় বগুড়া জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন এবং বিচার বিভাগীয় কার্যক্রমে আধুনিকায়ন নিশ্চিত করতে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের উদ্বোধন করবেন।

বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া পৌর ভবনে যাবেন। সেখানে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশনের’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেড়শ বছরের পুরোনো বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার এই পদক্ষেপ জেলাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রতিফলন বলে মনে করছেন স্থানীয়রা। 

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, এবারের সফরে বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেবেন তারেক রহমান। এ ছাড়াও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খননসহ রয়েছে বিভিন্ন কর্মসূচি।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বগুড়ার কৃতী সন্তান অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, বগুড়া সিটি করপোরেশন জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। এ মুহূর্তে বগুড়া পৌরসভা আয়তন, জনসংখ্যায় দেশের সবচেয়ে বড় পৌরসভা এবং বগুড়া সিটি করপোরেশন হওয়ার যৌক্তিক দাবি রাখে।

মোহাম্মদ হাছানাত আলী আরও বলেন, বগুড়াবাসী রাজনৈতিক কারণে গত ১৭ বছর ধরে উন্নয়ন বঞ্চিত। তারা নাগরিক নানা সুবিধা থেকে বঞ্চিত। তাই বগুড়া সিটি করপোরেশন হওয়া নিঃসন্দেহে একটি আনন্দের খবর। এর মধ্য দিয়ে বগুড়া একটি পরিকল্পিত ও নান্দনিক শহর হবে আশা করি।

দুপুরে প্রধানমন্ত্রী গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহিদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে যাবেন। সেখানে জাতীয় ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করবেন। এরপর শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনগণের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করবেন। সেখান থেকে বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। 

সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে তারেক রহমান বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন বলে জানা গেছে। 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়া শহর তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফর

সংশ্লিষ্ট সংবাদ: প্রধানমন্ত্রী

২০ এপ্রিল ২০২৬
নির্বাচনের আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন আমরা পর্যায়ক্রমে করছি : প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬
জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী
২০ এপ্রিল ২০২৬
বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আরও ১৯ জেলায় ‘ফুয়েল পাস’ নিবন্ধন শুরু
  2. সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
  3. কেশবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
  4. বর্তমান সরকার জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী : পানিসম্পদমন্ত্রী
  5. দেশের ছয় অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
  6. ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত, সাবেক সেনা সদস্যকে জরিমানা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x