সংসদে কেনাকাটায় হরিলুট : তদন্তে কমিটি গঠন
গত ১৯ এপ্রিল দেশের বিভিন্ন সংসাদ পত্রে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার কর্তৃক আজ মঙ্গলবার (২০ এপ্রিল) পাঁচ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে হুইপ ও সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)কে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— লুৎফুল্লাহেল মাজেদ, মো. সাইফুল আলম, হুমাম কাদের চৌধুরী ও মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
কমিটিকে আগামী সাত দিনের মধ্যে বর্ণিত বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক