Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আরও খবর
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী
সেনেগাল সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইউএনজিএর সভাপতি পদে বাংলাদেশের পক্ষে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সব ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত ঢাকা-ডাকার

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আপডেট: ০৪:০০, ২৪ এপ্রিল ২০২৬
আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। ছবি : পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ ও সেনেগাল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত হয়েছে।

আফ্রিকায় শান্তি ও নিরাপত্তাবিষয়ক ডাকার আন্তর্জাতিক ফোরামের ফাঁকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সেনেগালের পররাষ্ট্রমন্ত্রী শেখ নিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে এ অঙ্গীকার ব্যক্ত করা হয় বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রী নিয়াং ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দীর্ঘ সফর সত্ত্বেও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণের প্রশংসা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ১৯৮১ সালের মার্চে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেনেগাল সফরের কথা স্মরণ করা হয়। এটি ছিল কোনো বাংলাদেশি রাষ্ট্রপ্রধানের প্রথম সেনেগাল সফর।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচন এবং ক্ষমতাসীন দলের প্রাপ্ত গণরায় সম্পর্কেও তার সেনেগালি প্রতিপক্ষকে অবহিত করেন।

দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক সুসংহত করতে যত দ্রুত সম্ভব পররাষ্ট্র দপ্তর পর্যায়ের পরামর্শ বৈঠক (এফওসি) আয়োজনের বিষয়ে একমত হন। এর মাধ্যমে রাজনৈতিক সংলাপ জোরদার ও বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়।

দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে যৌথ বাণিজ্য কমিশন (জেআরসি) গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়ের গুরুত্ব তুলে ধরে ঢাকা।

বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, জাহাজ নির্মাণ, চামড়া, কাঁচা পাট, পাটজাত পণ্য এবং তথ্যপ্রযুক্তি খাতে দেশের সক্ষমতার কথা তুলে ধরা হয়। পাশাপাশি কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়।

মন্ত্রী নিয়াং আফ্রিকায় শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন এবং বহুপক্ষীয় ফোরামগুলোতে ঢাকার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সেনেগালের আগ্রহ পুনর্ব্যক্ত করেন।

দুই পক্ষ একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার সম্ভাবনাও আলোচনা করে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনেগালের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি নীতিগতভাবে সুবিধাজনক সময়ে এ আমন্ত্রণ গ্রহণ করেন।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন মরক্কোয় বাংলাদেশের রাষ্ট্রদূত ও সেনেগালে মনোনীত রাষ্ট্রদূত সাদিয়া ফাইজুন্নেসা।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্থানীয় দৈনিক ‘লে সোলেইল’ ও সেনেগালের জাতীয় টেলিভিশনকে সাক্ষাৎকার দেন। সেখানে তিনি শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতায় নতুন সরকারের উদ্যোগ, বিশেষ করে নারীর কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ অর্থনৈতিক সহযোগিতা

সংশ্লিষ্ট সংবাদ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
০৮ এপ্রিল ২০২৬
ইউএনজিএর সভাপতি পদে বাংলাদেশের পক্ষে ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
০২ এপ্রিল ২০২৬
ঢাকায় ভিসা সেবা চালুর প্রস্তাবে মাল্টার প্রশংসা পরররাষ্ট্র প্রতিমন্ত্রীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়েছে খুঁটি, বিদ্যুৎহীন ১৬ গ্রাম
  2. বিএনপি নেতা দুলালের বহিষ্কারাদেশ প্রত্যাহার
  3. রাজধানীর ১১ পাম্পে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক, আগামীকাল থেকে কার্যকর
  4. কালবৈশাখীতে গাছচাপায় ঘুমন্ত মা ও দুই মেয়ের মৃত্যু
  5. কালবৈশাখীতে লণ্ডভণ্ড ৫ ইউনিয়ন, খোলা আকাশের নিচে শত পরিবার
  6. সাতক্ষীরায় ‘আম ক্যালেন্ডার’ প্রকাশ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x