Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
আরও খবর
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস আর নেই
সন্ধ্যার পর গুলশান কার্যালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী
জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে : মির্জা ফখরুল
বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : জামায়াত আমির
সুবিধাবাদের রাজনীতি বাদ দেন, বিএনপিকে মামুনুল হক

অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না : সড়ক প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ০২:১৫, ২৬ এপ্রিল ২০২৬
ছবি : বাসস

রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে বিএনপিকে দুর্বল করা যাবে না। কারণ বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে কাজ করে। শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর মাদারটেকে আব্দুল আজিজ স্কুল অ্যান্ড কলেজ মাঠে গরীব, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আসলে এটি আমাদের রাজনৈতিক কর্মসূচি না। এটি আমাদের আর্তমানবতার সেবায় আত্মনিয়োগের একটি অনুষ্ঠান। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ ধরনের কাজে আত্মনিয়োগ করতে আমাদের শিখিয়ে গেছেন।

সড়ক প্রতিমন্ত্রী বলেন, তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন, যাতে আমরা মানুষের পাশে দাঁড়াই এবং বিশেষ করে সমাজে যারা বঞ্চিত, নিপীড়িত ও অবহেলিত তাদের পাশে থেকে আমরা যাতে তাদেরকে মানসিকভাবে শক্তিশালী করি। তিনি বলেন, আজকে এখানে যারা এসেছেন তারা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন। একটি হুইলচেয়ার দেওয়ার মাধ্যমে আমরা তাদের চলাফেরার জন্য আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। যাতে করে তারা নিজেরাই চলাফেরা করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের দলের চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি মানুষের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। মানুষের দুঃখ দুর্দশাকে নিজের করে নিতে হবে এবং তাদের উন্নয়নে কাজ করে তাদের মন জয় করতে হবে।

সড়ক প্রতিমন্ত্রী বলেন, বিএনপির ৩১ দফার ভিত্তিতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা এই দেশকে নতুনভাবে গড়ে তুলব। তিনি বলেন, আমাদের কর্মের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করে আগামীতে বিএনপিকে শক্তিশালী করতে হবে।

সড়ক প্রতিমন্ত্রী স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, মাদক আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের সঙ্গে যারা জড়িত, তাদেরকে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসীদের স্থান বিএনপিতে হবে না। আমরা বারবার বলছি, আমাদের সরকার এই ব্যাপারে প্রতিটি এলাকায় বিভিন্নভাবে টিম রেখেছে। তারা তদন্ত করছে। যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে এসবের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করা হচ্ছে।

অনুষ্ঠানে অর্ধ শতাধিক শিশু ও প্রতিবন্ধী বয়স্ক লোককে বিনামূল্যে হুইল চেয়ার প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা। বিএনপি নেতা লিটন মাহমুদ, যুবদল নেতা মাসুদ চৌধুরী, ছাত্রনেতা শেখ মোহাম্মদ আলী চায়না প্রমুখ।

সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বিএনপি
সর্বাধিক পঠিত
  1. প্রেমের টানে মিঠাপুকুরে চীনের যুবক
  2. যুক্তরাষ্ট্রে ২ বাংলাদেশি শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম আবুঘরবেহ
  3. নৌবাহিনীর অভিযানে ৩০০০ লিটার ডিজেল জব্দ, গ্রেপ্তার ১
  4. জামায়াতের এমপির গাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯
  5. আগামী ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x