Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৬
আরও খবর
যেসব অঞ্চলে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস
২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
প্রতিবেশী চাচার বাসায় বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
পশ্চিমবঙ্গে নির্বাচন : হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডব

মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৬
মাসুদ রানা, দিনাজপুর (বীরগঞ্জ-খানসামা)
১৭:৫০, ২৬ এপ্রিল ২০২৬
আপডেট: ১৭:৫১, ২৬ এপ্রিল ২০২৬
দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে বৈদ্যুতিক পিলারের ওপর গাছ ভেঙে পড়েছে। ছবি : এনটিভি

দিনাজপুর জেলার বীরগঞ্জ ও খানসামা উপজেলায় গভীর রাতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বেশ কয়েকটি এলাকা। শনিবার (২৫ এপ্রিল) দিনগত রাতে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যেই তীব্র বাতাস ও বজ্রপাতে পরিস্থিতিকে ভয়াবহ রূপ নেয়।

ঝড়ে গাছ উপড়ে পড়া, অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এবং বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বৈদ্যুতিক পিলারের ওপর গাছ ভেঙে পড়ায় অনেক এলাকা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে রাতভর অন্ধকারে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা।

প্রায় এক ঘণ্টা ধরে চলে ঝড়ের তাণ্ডব। পরে বাতাস কিছুটা কমলেও দফায় দফায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে, যা মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দেয়।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী, মোহাম্মদপুর, সাতোর ও সুজালপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে কয়েকটি বসতঘর আংশিক ও সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাশাপাশি কৃষকদের ক্ষেতের ভুট্টা, আলু, আম ও লিচুসহ নানা ধরনের ফসল মারাত্মক ক্ষতির মুখে পড়েছে বলে জানা গেছে।

অন্যদিকে খানসামা উপজেলার আলোকঝাড়ী, ভেড়ভেড়ী, খামারপাড়া ও আঙ্গারপাড়া ইউনিয়নের মরিয়ম বাজার, হলদিপাড়া, টংগুয়া ও ভাণ্ডারদহসহ একাধিক এলাকায় ঝড় শুরুর আগেই বিদ্যুৎ ছিল না। এতে এসএসসি পরীক্ষার্থী, অটোচালক, ভ্যানচালক ও সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হঠাৎ এমন তীব্র ঝড়ের কারণে কোনো ধরনের পূর্বপ্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি তারা। অনেকেই পুরো সময় ঘরের ভেতরে আতঙ্কে অবস্থান করেন।

ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে ইতোমধ্যে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত সহায়তা দেওয়া হবে।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসল নষ্ট হয়েছে। রাতের ব্যাপক ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি–১-এর খানসামা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার এ. এস. এম. রাকিবুল হাসান বলেন, বিদ্যুতের পিলারের ওপর গাছ ভেঙে পড়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। মাঠ পর্যায়ে আমাদের লোকজন নিরলসভাবে কাজ করছে। আশা করছি খুব শিগগিরই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার (২৫ এপ্রিল) রাত থেকে রোববার (২৬ এপ্রিল) দুপুর ৩টা পর্যন্ত দিনাজপুরে মোট বৃষ্টিপাত হয়েছে ৫২ মিলিমিটার। এ সময় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৫ এপ্রিল) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর কালবৈশাখী ঝড় লণ্ডভণ্ড

সংশ্লিষ্ট সংবাদ: দিনাজপুর

২৪ এপ্রিল ২০২৬
২০ ঘণ্টা পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র
২৩ এপ্রিল ২০২৬
প্রতিবেশী চাচার বাসায় বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী
২৩ এপ্রিল ২০২৬
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা
  2. ৬০০ কিমি মহাসড়ক ৬-৮ লেনে রূপান্তর হচ্ছে : সড়কমন্ত্রী
  3. সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ইস্যুতে বস্তুনিষ্ঠ পদক্ষেপ নিতে হবে : গাজী আতাউর
  4. অতি ভারী বর্ষণ কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
  5. সাত জেলায় বজ্রাঘাতে ১৪ জনের মৃত্যু
  6. জামালপুরে বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x