৩০০ ফিটে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
নারায়গঞ্জের রূপগঞ্জ ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিফাত (২০) ও সাব্বির (২২)। তার দুজনেই উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার শেকেরকান্দী গ্রামে।
জানা গেছে, বাঞ্ছারামপুর থেকে দুই বন্ধু মোটরসাইকেলযোগে ঢাকায় আসছিলেন। তারা রূপগঞ্জের ৩০০ ফিটের জলসিঁড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ওই দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ১০ মিনিটে রিফাত ও সোয়া ৬টার দিকে সাব্বিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক