‘একটি আসনের বিনিময়ে আদর্শ বিকিয়ে দিলেন’, কাকে বললেন তাসনিম জারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা নাম উল্লেখ না করে আসনের বিনিময়ে আদর্শ বিসর্জনের অভিযোগ তুলেছেন। কাউকে সুনির্দিষ্টভাবে উদ্দেশ্য করে নাম প্রকাশ না করলেও তার এই রহস্যময় পোস্টটি রাজনৈতিক অঙ্গনে বেশ চর্চা হচ্ছে।
মঙ্গলবার (২৩ জুন) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাসনিম জারা এই অভিযোগ তোলেন।
সাবেক এই এনসিপি নেত্রী বলেন, ‘সামনের সারির একটি আসনের বিনিময়ে সেই সব নীতি বিকিয়ে দিলেন, যা একসময় আমাদের বিশ্বাস করতে বলেছিলেন।’
পোস্টে তাসনিম জারা আরও লেখেন, রাজনৈতিক পদ বা আসন সাময়িক বিষয় হলেও আদর্শই একজন মানুষের সবচেয়ে বড় সম্পদ। একটি আসন যেমন এক দিনে দেওয়া যায়, তেমনই এক দিনে কেড়েও নেওয়া যায়। কিন্তু আদর্শই একমাত্র জিনিস যা কেউ দিতে পারে না, আর কেউ কেড়েও নিতে পারে না। যদি না নিজেই তা হাতছাড়া করেন।

এনটিভি অনলাইন ডেস্ক