গুম প্রতিরোধের নতুন আইনটি আরও শক্তিশালী হবে : হুম্মাম
সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, গুম প্রতিরোধে যে নতুন আইনটি হতে যাচ্ছে, সেটি আরও শক্তিশালী হবে। আজ রোববার (২৬ এপ্রিল) বিকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।
হুম্মাম বলেন, আয়নাঘর থেকে এই সংসদ পর্যন্ত আসাটা এক অনেক লম্বা জার্নি। যে ব্যক্তি টানা সাত মাস আয়না ঘরে (গোপন বন্দিশালা) বন্দি ছিল, সে নিশ্চয়ই মিথ্যা বলছে না। আমার এই অভিজ্ঞতা থেকেই বলছি, গুম প্রতিরোধে যে নতুন আইনটি হতে যাচ্ছে, সেটি আরও শক্তিশালী হবে।
হুম্মাম আরও বলেন, আপনারা সরকারের ওপর আস্থা রাখুন। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার বদ্ধপরিকর।
এর আগে বিকাল ৩টা ২৩ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন পুনরায় শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক