এলপিজি কার্ড দেবে সরকার
সরকার দেশের নারীদেরকে এলপিজি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ সোমবার (২৭ এপ্রিল) যশোরে এক সমাবেশে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দুদিন আগে আরেকটি সিদ্ধান্ত গ্রহণ করেছি। মা-বোনদের একটি ব্যাপারে খুব কষ্ট হয়, রান্নার ব্যাপারে কষ্ট হয়, সেটি গ্রামের মা-বোন হোক, শহরের মা-বোনই হোক। সারা দেশের মায়েদের কাছে আমরা যেমন ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সে রকম আরেকটি কার্ড দিতে চাই। সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। যাতে করে মা-বোনদেরকে রান্না-বান্নার জন্য কষ্ট করতে না হয়।
বিস্তারিত দেখুন ভিডিওতে…

নিজস্ব প্রতিবেদক