ঢাকা বারের নির্বাচনে ভোট দিলেন অ্যাটর্নি জেনারেল
ঢাকা আইনজীবী সমিতি (বার)-এর ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল।
আজ বুধবার (২৯ এপ্রিল) ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দুপুর সোয়া ১টার দিকে অ্যাটর্নি জেনারেল ভোট দিতে আসেন। এর আগে আজ সকাল ৯টা থেকে ঢাকা বারের নির্বাচন শুরু হয়।
এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদের বিপরীতে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) এবং জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের (সবুজ প্যানেল) প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা
সভাপতি পদে আনোয়ার জাহিদ ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবুল কালাম খান, ট্রেজারার আনিসুজ্জামান আনিস, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও, ফিরোজা ইয়াসমিন, মামুন মিয়া, আদনান রহমান, নজরুল ইসলাম মামুন, নিজামউদ্দিন, সামিউল, মোজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন, সৈয়দ সারোয়ার আলম নিশান।
জামায়াত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন যারা
সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম, সহ-সভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচালার সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ।
কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেলাল হোসেন, দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ,কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।
অপরদিকে, স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, ট্রেজারার পদে রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে দেওয়ার আবুল হোসেন, কালচালার সেক্রেটারি পদে ওলিদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আদালত প্রতিবেদক