ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশুকে প্রধানমন্ত্রীর উপহার
যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সাত মাসের শিশু আন নাসরের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় যশোর শহরের তসবির হল সংলগ্ন আন নাসরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে এই উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
ব্র্যান্ড প্রমোটার তরুণীর মরদেহ উদ্ধার, পাশে চিরকুট
উপহার গ্রহণের সময় শিশু আন নাসর ও তার বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পাঠানো সামগ্রী তুলে দেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন।
প্রধানমন্ত্রীর এই আন্তরিকতায় আবেগপ্রবণ হয়ে পড়েন আন নাসরের বাবা-মা বলেন, “প্রধানমন্ত্রী যশোর সফর শেষে ফিরে গিয়েও আমাদের সন্তানের কথা মনে রেখেছেন এবং উপহার পাঠিয়েছেন—এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমাদের জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।”
এক চোখ নিয়ে বাছুরের জন্ম, এলাকায় চাঞ্চল্য
৬৫ বছরের স্বপ্ন পূরণে রূপপুর, কর্মসংস্থানে নতুন দিগন্ত
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে যশোরে যান। ওইদিন দুপুরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে যাওয়ার পথে রাস্তায় শিশু আন নাসরকে কোলে নিয়ে তার মা প্রধানমন্ত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন। খুদে শিশুটির হাতে ফুল দেখে প্রধানমন্ত্রী তৎক্ষণাৎ বাস থেকে নিচে নেমে আসেন। তিনি শিশুটিকে আদর করেন, তাদের সঙ্গে ছবি তোলেন এবং কিছুক্ষণ সময় কাটান। সেই মুহূর্তের রেশ কাটতে না কাটতেই এবার খোদ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পৌঁছাল শিশুটির ঘরে।
উপহার প্রদানকালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাইফুল ইসলাম সজল, যশোর