ঢাকায় কি আজও বৃষ্টি হতে পারে, পূর্বাভাসে যা জানা গেল
গত কয়েকদিন ধরেই ঢাকায় টানা বৃষ্টিপাত হচ্ছে। আজও ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে কিনা এ নিয়ে ৬ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ শনিবার (২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯১ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল শুক্রবার (১ মে) সর্বোচ্চ তাপমাত্রা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৬ মিলিমিটার।

এনটিভি অনলাইন ডেস্ক