মেহেরপুরে যুবককে কুপিয়ে হত্যা
মেহেরপুরে গোলাম হোসেন (৪৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) শহরের শেখপাড়া ৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় কালু নামের এক ব্যক্তির সঙ্গে গোলাম হোসেন কথাকাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় কালু দা দিয়ে গোলাম হোসেনের ওপর হামলা চালায়। এতে গোলাম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোলাম হোসেন ও কালু আত্মীয় বলে জানা গেছে।
ঘটনার পর থেকেই কালু পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গণমাধ্যমকে বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর