রাতের মধ্যে ৭ অঞ্চলে কালবৈশাখীর শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
কালবৈশাখী ঝড়। ফাইল ছবি
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (৮ মে) বিকেল সোয়া ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এই পূর্বাভাস কার্যকর থাকবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিকেলের পর থেকে এসব অঞ্চলে আকস্মিক ঝড়ের শঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট নদীবন্দরগুলোতে নৌযান চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক