Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০৯ মে ২০২৬
আরও খবর
ককরোচ পার্টির উল্লাস, ‘ছাত্রশক্তির জয় হোক’
আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
বঙ্গভবন ছেড়ে কবে কোথায় উঠছেন মো. সাহাবুদ্দিন
পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রভনীত সিং
স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন : স্পিকার

এসডিএফের চেয়ারম্যান-এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০৯ মে ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
১৫:৩৫, ০৯ মে ২০২৬
আপডেট: ১৫:৩৬, ০৯ মে ২০২৬
এসডিএফের চেয়ারম্যান ও এমডির পদত্যাগের দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুল আমিনের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল হয়ে উঠেছে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। শীর্ষ এই দুই কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে গত ৫ মে (মঙ্গলবার) থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা।

‘সাধারণ কর্মকর্তা-কর্মচারী ফোরাম’ ও ‘এসডিএফ ঐক্য পরিষদ’-এর ব্যানারে আয়োজিত এই আন্দোলনে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট’ (RELI) প্রকল্পের কর্মীরাও সংহতি প্রকাশ করেছেন। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে প্রায় ১৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নিয়েছেন। এছাড়া শুক্রবার (৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে প্রশাসনের বিরুদ্ধে বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এরমধ্যে রয়েছে–

ল্যাপটপ ক্রয়ে জালিয়াতি : RELI প্রকল্পের আওতায় ৩২০০টি গ্রাম সমিতির জন্য নীতিমালা লঙ্ঘন করে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠান থেকে দ্বিগুণ মূল্যে নিম্নমানের ল্যাপটপ কেনা হয়েছে। এই প্রক্রিয়ায় প্রায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে, যা বর্তমানে বিশ্বব্যাংকের তদন্তনাধীন।

কেনাকাটায় অনিয়ম : বন্যা পরবর্তী শাকসবজি বীজ, ঔষধ, সাবান ও মেডিকেল যন্ত্রাংশ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে।

সম্পদ ও তহবিল তছরুপ : প্রধান কার্যালয় স্থানান্তরের নামে ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয় দেখানো এবং অফিসের মূল্যবান আসবাবপত্র নামমাত্র মূল্যে বিক্রি করার অভিযোগ উঠেছে চেয়ারম্যানের বিরুদ্ধে। এমনকি এনডাওমেন্ট ফান্ডের অর্থ বিধি বহির্ভূতভাবে ব্যবহারেরও দাবি করেছেন আন্দোলনকারীরা।

অবৈধ নিয়োগ : এইচআর পলিসি অনুযায়ী এমডি পদের বয়সসীমা ৬০ বছর হলেও পছন্দের ব্যক্তিকে নিয়োগ দিতে তা নিয়ম বহির্ভূতভাবে ৬২ বছর করা হয়েছে। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই নুরুল আমিনকে এমডি পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা উদ্বেগ প্রকাশ করে জানান, বর্তমান প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বিশ্বব্যাংকের সাথে এসডিএফের দীর্ঘ ২৫ বছরের সুসম্পর্ক এখন হুমকির মুখে। এছাড়া ২০২২ সালে নিয়োগপ্রাপ্ত কর্মীদের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত থাকলেও হঠাৎ প্রকল্প সমাপ্তির ঘোষণা দেওয়ায় শত শত কর্মী বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন। সিন্ডিকেটের মাধ্যমে দক্ষ কর্মীদের অন্যায্য বদলি ও শোকজ করে পদত্যাগে বাধ্য করার সংস্কৃতি তৈরি হয়েছে বলেও তারা দাবি করেন।

RELI প্রকল্পের প্রতিনিধিরা জানান, শীর্ষ পর্যায়ের এই দুর্নীতির কারণে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের মূল লক্ষ্য আজ ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটিকে বাঁচাতে চেয়ারম্যান ও এমডির পদত্যাগ ছাড়া বিকল্প কোনো পথ নেই।

বিক্ষোভের ফলে বর্তমানে প্রকল্পের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অর্থ মন্ত্রণালয় দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। তারা প্রতিষ্ঠানটিকে ধ্বংসের হাত থেকে রক্ষায় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

পদত্যাগ কর্মবিরতি
০২ এপ্রিল ২০২৬
সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুজাহিদুল ইসলামের পদত্যাগ
১৬ মার্চ ২০২৬
ইউজিসির চেয়ারম্যানের পদত্যাগ
০৯ ফেব্রুয়ারি ২০২৬
হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দারের পদত্যাগ
০১ ফেব্রুয়ারি ২০২৬
মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
৩১ ডিসেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
২৭ ডিসেম্বর ২০২৫
অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান পদত্যাগ করেছেন
২৩ নভেম্বর ২০২৫
বিএনপি থেকে পদত্যাগ করে হাতপাখার প্রার্থী হচ্ছেন আনসারী
১২ নভেম্বর ২০২৫
পদত্যাগ করলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
১৯ আগস্ট ২০২৫
অসুস্থতার কারণে প্রসিকিউটরের পদত্যাগ
১৮ আগস্ট ২০২৫
আন্দোলনের মুখে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ত্যাগ এএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৩ জেলায় নতুন পুলিশ সুপার
  2. বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
  3. এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নিয়ে আসা রাবি শিক্ষার্থী সাইমন মারা গেছেন
  4. শপিংমল-মার্কেট খোলা রাখার নতুন সময় নির্ধারণ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু হচ্ছে : মাহদী আমিন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x