শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি মামুনুল হকের
শাপলা চত্বরের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি করেছেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, আমরা টাকা-পয়সা চাই না। আমরা শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
শুক্রবার (৮ মে) জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত স্মারক গ্রন্থ ‘শহীদনামা’র মোড়ক উন্মোচন, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।
মামুনুল হক বলেন, ৭১ এর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছেন। ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদরাও পেয়েছেন। আল্লাহর নবীর প্রেমে যারা শাপলা চত্বরে শহীদ হয়েছেন তারা এখনো কোনো স্বীকৃতি পাননি। আমরা টাকা-পয়সা চাই। শুধু রাষ্ট্রীয় স্বীকৃতি চাই।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

নিজস্ব প্রতিবেদক