রাজধানীতে মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নিখোঁজ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মাফি বি সরকার গত ২৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে।
এ ঘটনায় গত ২৩ এপ্রিল রাজধানীর তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন শিক্ষার্থী মাফির বাবা বিপ্লব সরকার।
সাধারণ ডায়েরি থেকে জানা গেছে, নিখোঁজের সময় মাফি বি সরকার মাইলস্টোন কলেজের ড্রেস পরিহিত ছিল। তার সঙ্গে একই কলেজের আরেকজন সহপাঠী ছিল। সেসময় তার কাছে কোনো মোবাইল ফোন ছিল না। মাফি বি সরকারের বয়স ১৭ বছর।
মাফি বি সরকারের পরিবার টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি পাড়া এলাকায় থাকে। তাদের গ্রামের বাড়ি উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা গ্রামে।
মাফি বি সরকারের বাবা সন্তানকে ফিরে পেতে ব্যাকুল হয়ে আছেন। তিনি সবার কাছে সন্তানের সন্ধান চেয়েছেন। সন্তানের খোঁজ মিললে দ্রুত নিকটস্থ থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন। পরিবারের সঙ্গে যোগাযোগের মোবাইল নং—০১৭২১২৫৯৬৮৬।

নিজস্ব প্রতিবেদক