Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
আরও খবর
নোয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত দেড় লাখ পশু
সুন্দরবনে বনরক্ষী ও দস্যুবাহিনীর গোলাগুলি, ৪ জেলে উদ্ধার
স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ফাঁকি ও ‘ফি’ আদায়ের অভিযোগ
পদ্মায় নৌপুলিশের চাঁদাবাজির প্রতিবাদে জেলেদের বিক্ষোভ
ভোলায় দুই হাজার জেলে পেলেন খাদ্য সহায়তা

৫৪ বছর পর ফিরলেন ‘মৃত’ জেলে

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সুবর্ণচর)
০৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৩:২২, ১০ মে ২০২৬
নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫৪ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন বৃদ্ধ ছৈয়দ আহাম্মদ। ছবি : এনটিভি

সিনেমাকেও হার মানানো এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। নিখোঁজ হওয়ার দীর্ঘ ৫৪ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন ছৈয়দ আহাম্মদ (৮৩) নামে এক জেলে। ৫ দশক আগে সাগরে ট্রলারডুবির ঘটনায় পরিবার যাকে ‘মৃত’ বলে ধরে নিয়েছিল, সেই মানুষটি বৃদ্ধ বয়সে ফিরে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই আনন্দের মাঝেও সম্পত্তি ও তাকে নিজেদের হেফাজতে রাখা নিয়ে স্বজনদের মধ্যে শুরু হয়েছে টানাপোড়েন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫৪ বছর আগে কুতুবদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির কবলে পড়েন ছৈয়দ আহাম্মদ। দীর্ঘ সময় খোঁজ না মেলায় স্বজনরা ধরে নিয়েছিলেন তিনি আর বেঁচে নেই। পরিবারের দাবি, দুর্ঘটনার পর কোনোভাবে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। সেখানে দীর্ঘ সময় বিভিন্ন এলাকায় ও ধর্মীয় প্রতিষ্ঠানে জীবন অতিবাহিত করেন। সম্প্রতি ভারতের হাওড়া স্টেশন এলাকায় তিনি ছিনতাইয়ের শিকার হলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে গত মঙ্গলবার (৫ মে) তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

গত মঙ্গলবার দুপুরে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাঁচবিঘা গ্রামের নিজ বাড়িতে উপস্থিত হন ছৈয়দ আহাম্মদ। প্রথমে এলাকাবাসী ও তরুণ প্রজন্ম তাকে চিনতে না পারলেও, স্থানীয় বয়োজ্যেষ্ঠ ও নিকটাত্মীয়রা তাকে শনাক্ত করেন। খবরটি ছড়িয়ে পড়লে নিখোঁজ জেলেকে একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে ওই বাড়িতে।

দীর্ঘদিন পর ফিরে আসার এই আনন্দ ছাপিয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে পারিবারিক জটিলতা। ছৈয়দ আহাম্মদের ছেলে মো. আকরাম অভিযোগ করেছেন, তার বাবা ফিরে আসার পর তার চাচাতো ভাইয়েরা তাকে নিজেদের হেফাজতে রেখেছেন এবং তাকে ছেলের কাছে যেতে দিচ্ছেন না। এই ঘটনায় গতকাল শনিবার (৯ মে) হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকরাম।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, বৃদ্ধের ছেলে আকরাম পুলিশকে লিখিতভাবে জানিয়েছেন যে, তার বাবা ফেরার পর চাচাতো ভাইদের বাড়িতে উঠেছেন। সামাজিক সিদ্ধান্তে তাকে ছেলের কাছে থাকার কথা বলা হলেও চাচাতো ভাইয়েরা তাকে যেতে দিচ্ছেন না। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

নোয়াখালী মৃত জেলে

সংশ্লিষ্ট সংবাদ: নোয়াখালী

১৪ মে ২০২৬
নোয়াখালীতে কোরবানির জন্য প্রস্তুত দেড় লাখ পশু
১২ মে ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি ফাঁকি ও ‘ফি’ আদায়ের অভিযোগ
১৪ এপ্রিল ২০২৬
শতবর্ষী ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল, দুর্ঘটনার শঙ্কা এলাকাবাসীর
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না শিশুকন্যাকে
  2. প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন শনিবার
  3. স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দেওয়া হলো মেয়াদোত্তীর্ণ ওষুধ
  4. আমরা ১৭ বছর বঞ্চনার শিকার হয়েছি : পানিসম্পদ মন্ত্রী
  5. রাজশাহীকে পূর্ণাঙ্গ ‘ইন্টারনেট সিটি’ হিসেবে গড়তে চাই : ভূমিমন্ত্রী
  6. রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ মেনে গুটি আম সংগ্রহ শুরু

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x