Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আরও খবর
বিপুল ইলিশসহ ৬ লাখ মিটার জাল জব্দ, ৬ লাখ টাকা জরিমানা
মা ইলিশ রক্ষা অভিযানে হামলা, মৎস্য কর্মকর্তাসহ আহত ৭
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫৪৩
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ
নৌকা-জাল, মাছসহ ২৫ জেলে আটক, অপ্রাপ্তবয়স্ক ১১ জন পরিবারের জিম্মায়

মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাঁচ জেলে আটক, ৭৫ হাজার মিটার কারেন্টজাল জব্দ

নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
নাঈম হাসান, ঝালকাঠি (কাঁঠালিয়া-রাজাপুর)
২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
আপডেট: ২৩:০৫, ২৭ অক্টোবর ২০২৬
ঝালকাঠির বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জালসহ পাঁচ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। ছবি : এনটিভি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির নেতৃত্বে বিষখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। রাতে তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।

অভিযান চলাকালে বিষখালী নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় পাঁচ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা। একই সঙ্গে পাঁচ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল নদীর পাড়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

আটক পাঁচ জেলের মধ্যে রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের মধ্যে পালট গ্রামের মো. মোশারফ মাঝির ছেলে মো. জাহাঙ্গীরকে (৩৮) এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ ছাড়া একই এলাকার মো. মেহেদী হাসান জয় (২২), দক্ষিণ বড়ইয়া এলাকার মো. বাপ্পি হাওলাদার (১৯), একই এলাকার মো. হেল্লাল হাওলাদার (৩৫) এবং মো. মিরাজ হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদারকে (৩৫) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

ইউএনও রিফাত আরা মৌরি বলেন, ‘ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিষখালী নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়েছে এবং আইন অমান্য করায় পাঁচ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ শিকার বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ঝালকাঠি মা ইলিশ অভিযান জেলে আটক

সংশ্লিষ্ট সংবাদ: ঝালকাঠি

১৪ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে ১৬০ পূজামণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তায় সিসিটিভি
১০ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা সেবনের দায়ে তিন যুবককে ৬ মাস করে কারাদণ্ড
০৯ সেপ্টেম্বর ২০২৬
অফিস তালাবদ্ধ থাকায় রাজাপুরে ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  2. জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার দেবে জাপান
  3. পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব
  4. চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে বেপজা
  5. ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, যা জানাল আবহাওয়া অফিস
  6. বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x