Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:৩১, ১০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:৩১, ১০ মে ২০২৬
আরও খবর
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধই কার্যকর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
‘পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে সরকারের পাশাপাশি নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য’
উন্নয়ন হতে হবে অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও পল্লীকেন্দ্রিক : মির্জা ফখরুল
গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা পাশে ছিলেন : এলজিআরডি মন্ত্রী
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার : প্রতিমন্ত্রী

উন্নয়ন চুক্তির আগে স্থানীয় সরকার বিভাগের অনুমতি নেওয়ার নির্দেশ

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:৩১, ১০ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
১৮:২৫, ১০ মে ২০২৬
আপডেট: ১৮:৩১, ১০ মে ২০২৬

দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভাকে উন্নয়ন সহযোগী সংস্থা কিংবা দাতা সংস্থার সঙ্গে যেকোনো উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, দেশের বিভিন্ন সিটি করপোরেশন ও পৌরসভা উন্নয়ন সহযোগী এবং দাতা সংস্থার সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে চুক্তি সম্পাদন করছে। তবে এসব চুক্তির অনেকগুলোই স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি ছাড়াই সম্পাদিত হচ্ছে, যা সরকারি নীতিমালা ও বিধিবিধানের পরিপন্থি।

নির্দেশনায় আরও বলা হয়, উন্নয়ন প্রকল্প, অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা কিংবা অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে বিদেশি বা দেশীয় উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে সম্পাদিত যেকোনো চুক্তি সরকারের নীতিগত সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।

এ কারণে ভবিষ্যতে কোনো সিটি করপোরেশন বা পৌরসভা যাতে অনুমোদন ছাড়া এ ধরনের চুক্তি করতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, এখন থেকে যেকোনো উন্নয়ন সংক্রান্ত চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরের আগে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভাকে আবশ্যিকভাবে স্থানীয় সরকার বিভাগের পূর্বানুমতি নিতে হবে।

এ ছাড়া পূর্বানুমতি ছাড়া ইতোমধ্যে কোনো সিটি করপোরেশন বা পৌরসভা উন্নয়ন সহযোগী বা দাতা সংস্থার সঙ্গে চুক্তি করে থাকলে তার বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্যও অনুরোধ জানানো হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সংশ্লিষ্ট সংবাদ: স্থানীয় সরকার

২১ জুলাই ২০২৬
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধই কার্যকর: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১৬ জুন ২০২৬
গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকরা পাশে ছিলেন : এলজিআরডি মন্ত্রী
১৯ মে ২০২৬
নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে সরকার : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপির গাড়িতে হামলা : রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদকসহ গ্রেপ্তার ২
  2. কানে হেডফোন দিয়ে রেললাইনে হাঁটার সময় কাটা পড়ে মৃত্যু
  3. বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
  4. নাতনির মৃত্যুর খবর শুনে দাদির মৃত্যু, পরে ফিরল নাতনি
  5. কাঞ্চনজঙ্ঘার টানে পঞ্চগড়ে ছুটছেন পর্যটকরা
  6. ঢাকা-চট্টগ্রামসহ ১৩ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x