সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের ছেলের আয়কর নথি জব্দের নির্দেশ
মহানগর দায়রা জজ আদালত। ফাইল ছবি
সাবেক স্বাস্থ্যমন্ত্রী, নাসিম, আয়কর নথি, জব্দ আইন ও বিচারমানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের আয়কর নথিপত্র জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১০ মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, তমাল মনসুরের বিরুদ্ধে গত ২৭ মার্চ ২০২৫ মামলা দায়ের করা হয়। তিনি রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকায় বসবাস করেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
দুদকের তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনে জানান, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তমাল মনসুরের করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন)-এর সব আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার জন্য জব্দ করা প্রয়োজন।

আদালত প্রতিবেদক