এনাম মেডিকেল কলেজের নবাগত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা
সাভারের এনাম মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি হওয়া নবাগত মেডিকেল শিক্ষার্থীদের সঙ্গে রোববার (১০ মে) মতবিনিময় সভা করেছে ছাত্রদল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং বারডেম শাখার সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল। বিশেষ অতিথি হিসেবে ডা. রফিকুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি, বারডেম ড্যাব; আলোক ও সাইফ, যুগ্ম আহ্বায়ক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল; শেখ সাদী, ভিপি প্রার্থী, জাকসু-২০২৫ এবং বারডেম ড্যাবের ডা. ফিরোজ ও ডা. এনায়েত।
অনুষ্ঠনটি সঞ্চালনা করেন এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ডা. এ কে এম আহসান হাবিব নাফির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. সাইমুন ইসলাম হৃদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. দিনার, ডা. মিজান, ডা. রাজিব, ডা. সানি, ডা. জাকির; শোভন, সিনিয়র সহ-সভাপতি; ডা. আলমাস হৃদয় ও ডা. দুর্জয়, সহ-সভাপতি; জিহাদ বিন রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; ফুয়াদ হাসান, সাংগঠনিক সম্পাদক; রাফিউল ফাহিমি, দপ্তর সম্পাদক; কামাল, প্রচার সম্পাদক; কাব্য, নাদিম ও দ্বীপ, এনাম মেডিকেল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ। এছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রিমন, সোলাইমান, মেহেদী ও হাওলাদ সাইদুল, আহ্বায়ক সদস্য।
আলোচকরা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে জাতীয়তাবাদী আদর্শ, সমসাময়িক ছাত্ররাজনীতি এবং এমবিবিএস কোর্সে সফলভাবে অধ্যয়ন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক