Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:০০, ১৩ মে ২০২৬
আপডেট: ১১:০৪, ১৪ মে ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:০০, ১৩ মে ২০২৬
আপডেট: ১১:০৪, ১৪ মে ২০২৬
আরও খবর
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদক উদ্ধার
তারেক রহমানের সফর ঘিরে চাঁদপুরে ব্যাপক প্রস্তুতি
এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ আজ
তারেক রহমান ঢাবি আইন বিভাগের ছাত্র ছিলেন : আসিফ নজরুল

ভ্যানের হাতল ছেড়ে কলম ধরল সেই শিশু জুনায়েদ

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:০০, ১৩ মে ২০২৬
আপডেট: ১১:০৪, ১৪ মে ২০২৬
সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া
১১:০০, ১৩ মে ২০২৬
আপডেট: ১১:০৪, ১৪ মে ২০২৬

দৌলতপুর (কুষ্টিয়া): অভাবের তাড়নায় যে শিশু হাতে উঠেছিল ভ্যানের হাতল, মানবিক মানুষের ভালোবাসায় সেই হাতে এখন শোভা পাচ্ছে নতুন বই-খাতা। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০ বছর বয়সী শিশু জুনায়েদ এখন আর ভ্যান নিয়ে রাস্তায় নামে না, সে ফিরেছে তার চিরচেনা বিদ্যালয়ের আঙিনায়। গত ৭ মে এনটিভি অনলাইনে জুনায়েদের জীবনযুদ্ধের সংবাদ প্রকাশের পর প্রশাসন ও হৃদয়বান ব্যক্তিদের সহায়তায় পাল্টে গেছে তার জীবনের গল্প।

দৌলতপুরের গরুড়া গ্রামের জুনায়েদের জীবন ছিল ট্র্যাজেডিতে ভরা। গত ঈদুল ফিতরের দিন তার বাবা হাবিবুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মারা যান। এর আগেই তার মা জমানো টাকা নিয়ে ঘর ছাড়েন। বৃদ্ধ দাদা-দাদি আর ছোট ভাই-বোনের মুখে আহার তুলে দিতে প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র জুনায়েদ বাধ্য হয়ে বাবার ভ্যান নিয়ে রাস্তায় নামে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে তার ভ্যান চালানোর ছবি ও সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

জুনায়েদ এখন নিয়মিত স্কুলে যাচ্ছে। তার ছোট ভাই-বোনদেরও বিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। নিজের ভবিষ্যৎ নিয়ে উচ্ছ্বসিত জুনায়েদ জানায়, সে কোনোদিন ভাবেনি আবারও স্কুলে ফিরতে পারবে। বড় হয়ে সে এখন ‘মানুষের মতো মানুষ’ হতে চায়। 

নাতি-নাতনিদের স্কুলে ফিরতে দেখে দাদি সপা জান নেছা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, জুনায়েদ যখন ভ্যান নিয়ে বের হতো, বুকটা ফেটে যেত। অনেক মানুষ সাহায্য করেছেন। এখন আমরা শান্তিতে দু’মুঠো খেতে পারছি।

জুনায়েদের স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন জানান, জুনায়েদ অত্যন্ত মেধাবী। সে ক্লাসে ফেরায় বিদ্যালয়ে স্বস্তি ও আনন্দ ফিরে এসেছে।

স্থানীয় প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুজ্জামান জানান, শিশু জুনায়েদের পরিবার অসহায় এবং তারা মানবেতর জীবনযাপন করছে। তিনি জানান, পরিবারের সার্বিক সহযোগিতার পাশাপাশি সবসময় এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি। জুনায়েদ ও তার ভাই-বোনদের পড়াশোনা যেন আর বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করা হবে।

কুষ্টিয়া শিশু ভ্যান ভিডিও সংবাদ

সংশ্লিষ্ট সংবাদ: কুষ্টিয়া

৪ ঘন্টা আগে
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদক উদ্ধার
২২ এপ্রিল ২০২৬
বালু উত্তোলনে বাধা, দুর্বৃত্তদের হামলায় ৫ পুলিশসহ গুলিবিদ্ধ ৬
১৭ এপ্রিল ২০২৬
দাঁড়িয়ে থাকা ট্রাকে ঘোড়াবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ২, তিন ঘোড়ার মৃত্যু
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হাতে পারে যেসব অঞ্চলে
  2. যত্রতত্র ময়লা ফেলায় জরিমানাসহ ১ দিনের কারাদণ্ড
  3. সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. কাল টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  5. বৃষ্টি ও পাহাড়ি ঢলে শতাধিক হেক্টর জমির ফসল পানির নিচে
  6. নিখোঁজের ৫৬ ঘণ্টা পর ৪ কিশোরী  উদ্ধার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x