এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ আজ
বেসরকারি জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (১৪ মে) অনুষ্ঠিত হবে।
রাজধানীর তেজগাঁও স্টুডিওতে আজ রাত ৮টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে বাজেট নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশাগুলোকে সরকারের নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দিতেই এনটিভির এ আয়োজন।
এ অনুষ্ঠানে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট সম্পর্কে উঠে আসবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, উপস্থিত প্যানেল অতিথিরা তুলে ধরবেন তাদের বাজেট ভাবনা।
এবারের অনুষ্ঠানে প্যানেল আলোচক থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পকিল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য (সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. ওয়ারেসুল করীম, জ্বালানি বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি নাসির হোসেন, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম ও বিটিএমইএর সভাপতি শওকত আজিজ রাসেলসহ বিশেষজ্ঞ আলোচকরা।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন।
বিস্তারিত দেখুন ভিডিওতে...

নিজস্ব প্রতিবেদক