জুন থেকে দুই ধাপে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আগামী জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চীনের দূতাবাস ও চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশনের তিন লাখ ৮০ হাজার ডোজ পোলিও ভ্যাকসিন অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে। এই মুহূর্তে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ঘাটতি থাকলেও জুন নাগাদ তা পূরণ হয়ে যাবে।
সাখাওয়াত হোসেন আরও বলেন, ৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। বাকি ২ শতাংশ শিশুকেও টিকার আওতায় আনার চেষ্টা করছে সরকার।
হাম প্রসঙ্গে গণমাধ্যমে অনেক ভুল তথ্য আসছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে পর্যাপ্ত হামের টিকা আছে।

নিজস্ব প্রতিবেদক