Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০০:১৫, ১৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০০:১৫, ১৭ মে ২০২৬
আরও খবর
ডিজিটাল যোগাযোগ জোরদারে জেলা তথ্য কর্মকর্তাদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্যমন্ত্রীর
শিক্ষা ব্যবস্থা আরও আধুনিক করা হবে : তথ‍্যমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার : তথ্যমন্ত্রী
‘মোবাইল জার্নালিজমের নামে অনৈতিক কার্যক্রম সরকার সমর্থন করে না’
তথ্যমন্ত্রীকে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ বই উপহার দিলেন নুরুদ্দীন আহমেদ

জাতীয় স্বার্থের ভিত্তিতে গঙ্গা চুক্তি নবায়ন করা হবে : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০০:১৫, ১৭ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০০:১৫, ১৭ মে ২০২৬
আপডেট: ০০:১৫, ১৭ মে ২০২৬
শনিবার বিকেলে মাওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী। ছবি : বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আগামী ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে তা নবায়নের জন্য উদ্যোগ নেওয়া হবে। শনিবার (১৬ মে) বিকেলে মওলানা ভাসানীর ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ভাসানী জনশক্তি পার্টি’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘উজান ও ভাটির দেশের নদী সমস্যার সমাধানকল্পে যে আন্তর্জাতিক চুক্তি ও প্রোটোকল রয়েছে, বর্তমান সরকার সম্মিলিত ঐক্যের মাধ্যমে শক্তিশালী কূটনৈতিক তৎপরতা চালিয়ে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করে গঙ্গা চুক্তি নবায়ন করবে।’

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর দূরদর্শিতার কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, তৎকালীন সময়ে উজানের দেশের সাথে পানি বণ্টনের কোনো গ্রহণযোগ্য আন্তর্জাতিক চুক্তি না থাকলেও মওলানা ভাসানী এই সংকটের ভয়াবহতা অনুমান করতে পেরেছিলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, ‘মওলানা ভাসানী জনকল্যাণের পাশাপাশি মানুষকে ঐক্যবদ্ধ করার রাজনীতি করতেন। তিনি বুঝতেন ধর্মীয় মূল্যবোধের পাটাতন ছাড়া এ দেশের নিজস্ব সংস্কৃতি, গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতার সংগ্রাম কায়েম করা সম্ভব না।’

তথ্যমন্ত্রী বলেন, বর্তমান নবনির্বাচিত সরকার মওলানা ভাসানীর সেই চিন্তার সবচেয়ে কাছাকাছি অবস্থান করে ও তার দেওয়া ‘ধানের শীষ’ মার্কাকে ধারণ করে। ধানের শীষের রাজনীতির মধ্যেই নিহিত আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ফারাক্কা সমস্যার স্থায়ী কূটনৈতিক সমাধানের পথ।

তথ্যমন্ত্রী দেশের সব গণতান্ত্রিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পানি বণ্টন নিশ্চিত করা কেবল চুক্তির ওপর নয়, বরং দুই দেশের সঠিক কূটনৈতিক সম্পর্কের ওপর নির্ভর করে। বর্তমান সরকারের জনপ্রিয়তা ও গণম্যান্ডেটকে কাজে লাগিয়ে দেশের এই জ্বলন্ত সমস্যার স্থায়ী সমাধান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদ, সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা নূর মোহাম্মদ খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক নঈম জাহাঙ্গীরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও দলের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মওলানা ভাসানীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের একতরফা পানি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

তথ্যমন্ত্রী গঙ্গা চুক্তি
২৫ এপ্রিল ২০২৬
দক্ষ জনশক্তিকে ইউরোপীয় শ্রমবাজারে সম্পৃক্ত করতে রোডম্যাপ লাগবে : তথ্যমন্ত্রী
১৯ এপ্রিল ২০২৬
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কাজ শুরু হচ্ছে : তথ্যমন্ত্রী
১৯ এপ্রিল ২০২৬
প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি : তথ্যমন্ত্রী
১৮ এপ্রিল ২০২৬
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী
১৬ এপ্রিল ২০২৬
ক্ষমতার অপব্যবহার ও জবাবদিহিতার অভাব থেকে জন্ম নেয় ফ্যাসিবাদ : তথ্যমন্ত্রী
১৪ এপ্রিল ২০২৬
নববর্ষ উৎসবের মধ্যেই নিহিত আছে বাঙালি সংস্কৃতি : তথ্যমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬
অপতথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
১৩ এপ্রিল ২০২৬
তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
১২ এপ্রিল ২০২৬
পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো : তথ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬
তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. চলন্ত হাওর এক্সপ্রেস থেকে ছিটকে পড়ে পোশাককর্মী নিহত
  2. সরকার ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ায়নি : বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী
  3. কামরাঙ্গীরচরে জুতা কারখানার আগুন নিয়ন্ত্রণে
  4. ত্রাণ বিতরণ মঞ্চ ধসে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ নেতারা
  5. জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে জাতীয় ছাত্রশক্তির কফিন মিছিল
  6. পরীক্ষা চলাকালীন মোবাইলফোন নিয়ে ব্যস্ত পরীক্ষার্থীরা! টিকটকে ভিডিও ভাইরাল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x