তথ্যমন্ত্রীকে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ বই উপহার দিলেন নুরুদ্দীন আহমেদ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে রোববার সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ বইটি তুলে দেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ। ছবি : এনটিভি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ও এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ তাঁর লেখা ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’ বইটি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে উপহার দিয়েছেন।
আজ রোববার (৫ জুলাই) সকালে সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে মন্ত্রীর হাতে নুরুদ্দীন আহমেদ বইটি উপহার দেন।
এসময় মন্ত্রী বইটি দেখেন এবং দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নুরুদ্দীন আহমেদের কর্মজীবনে বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
নুরুদ্দীন আহমেদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী। তাঁর জন্ম ১৯৫৪ সালের ১৫ আগস্ট ঢাকায়। জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য নুরুদ্দীন আহমেদ বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন পাঁচবার।

নিজস্ব প্রতিবেদক