এনটিভির জন্মদিনে দেশ ও দেশের বাইরের সবাইকে শুভেচ্ছা : আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ
হাঁটি হাঁটি পা পা করে ২৩ বছর পাড়ি দিয়ে আমরা ২৪-এ পদার্পণ করলাম। এনটিভির জন্মদিনে আমি সর্বপ্রথম শুভেচ্ছা জানাই ক্যাবল অপারেটর, বিজ্ঞাপনদাতা এবং কলাকুশলীদের–যারা সবসময় আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
এনটিভির পরিচালক আলহাজ্ব নুরুদ্দীন আহমেদ এনটিভির জন্মদিনে এক শুভেচ্ছা বাণীতে এ কথা বলেন।
এনটিভির পরিচালক বলেন, আজ আমি স্মরণ করি, এনটিভি পরিবারের অনেকেই যারা আর নেই। তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। আপনারা যারা দেশ ও দেশের বাইরে এনটিভি দেখছেন, তাদের সবাইকে এনটিভির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

নিজস্ব প্রতিবেদক