জয়পুরহাটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে দর্শকনন্দিত দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার (৭ জুলাই) রাতে জয়পুরহাট জেলা শহরের সবুজ নগর মহল্লার আলহেরা নূরানী হাফিজিয়া এতিমখানায় এক আলোচনা সভা, এতিম শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিভির জয়পুরহাট জেলা প্রতিনিধি শাহজাহান সিরাজ মিঠু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট সুগার মিলস্ লিমিটেডের সাবেক প্রধান কোষাধ্যক্ষ (হেড ক্যাশিয়ার) ও বিশিষ্ট কবি আজিজুল হক বিশ্বাস।
এ ছাড়া স্থানীয় রাজনীতিক, শিক্ষক, সাংবাদিক, প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সদস্যসহ শতাধিক এতিম শিশু অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা ও খাদ্য বিতরণ শেষে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলীসহ এনটিভি পরিবারের সকলের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শাহজাহান সিরাজ মিঠু, জয়পুরহাট